Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
IPL PBKS star

রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর

তারকা ব্যাটার এবং তাঁর বাবার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগপত্রে নাম রয়েছে ক্রিকেটারের গাড়িচালকেরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৪:৫৭

options
link
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর zoom
এফআইআর দায়ের হয়েছে ভোপালের রাতিবাদ থানায়।
Advertisement

রান্নার কর্মচারীকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! বিস্ফোরক অভিযোগ উঠল পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে। ইতিমধ্যেই তারকা ব্যাটার এবং তাঁর বাবার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগপত্রে নাম রয়েছে ক্রিকেটারের গাড়িচালকেরও। প্রাথমিকভাবে অভিযোগ, দিনপাঁচেক আগে রাঁধুনি হিসাবে তারকা ক্রিকেটারের বাড়িতে কাজে যোগ দেন। তারপর থেকেই হেনস্তার শিকার হয়েছেন।

এফআইআর দায়ের হয়েছে ভোপালের রাতিবাদ থানায়। অভিযোগ জানিয়েছেন বিপেন্দ্র সিং তোমর। জানিয়েছেন, অবসরপ্রাপ্ত আইপিএস শৈলেশ সিংয়ের বাড়িতে তিনি কাজে যোগ দিয়েছিলেন গত ২৫ জুন। উল্লেখ্য, এই শৈলেশ সিংয়ের পুত্র শশাঙ্ক সিং, যিনি পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেন। বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছেন পাঞ্জাব শিবিরকে। তাঁর নামও রয়েছে এফআইআরে। বিপেন্দ্র জানান, কাজে যোগ দেওয়ার পরেই তাঁর খুঁত ধরতে থাকে গোটা সিং পরিবার। এমনকী তাঁর মোবাইলও কেড়ে নেওয়া হয়।

Advertisement

তারপর থেকেই শুরু হয় হেনস্তা। বিপেন্দ্রর কথায়, “আমার ফোনটা ফেরত চেয়েছিলাম বলে কথা শোনান শৈলেশ। আমি নিজের ঘরে ঢুকতেই তেড়ে আসেন শৈলেশ, শশাঙ্ক এবং তাঁদের চালক। চড়-ঘুসি মারতে থাকেন সকলে মিলে। তারপর ঘর থেকে বের করে দেন।” বিপেন্দ্রর থেকে ১০০০ টাকাও হাতিয়ে নিয়েছেন আইপিএল তারকা, এমনটাই অভিযোগ। গোটা ঘটনার পরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিপেন্দ্র। তিনি চান, তারকা ক্রিকেটারের পরিবারের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হোক।

উল্লেখ্য, শশাঙ্ক আইপিএলে যথেষ্ট পরিচিত মুখ। পাঞ্জাব কিংসকে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে এনে হইচই ফেলে দিয়েছিলেন। তাঁর বাবাও যথেষ্ট প্রভাবশালী। অবসরের আগে তিনি মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল ডিজি ছিলেন। বর্তমানে ভোপালের বাংলোয় বসবাস করেন শৈলেশ। কিন্তু এবার তাঁর পরিবারের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। যদিও গোটা বিষয়টি নিয়ে শশাঙ্ক বা তাঁর পরিবারের তরফ থেকে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.