Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Bengal Pro T20

রঙিন জেরক্স করে ইডেনে ঢোকার চেষ্টা! বেঙ্গল প্রো টি-২০ ফাইনালেও সিএবিতে টিকিট বিতর্ক

টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন উঠছে। নামী এক ক্রিকেট ওয়েবসাইট ঝাড়খণ্ডের টি-টোয়েন্ট লিগের নিয়মিত কভারেজ করছে। অথচ সেখানে কোথাও বেঙ্গল টি-টোয়েন্টি লিগের উল্লেখ নেই।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৬:২৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৬:২৮

options
link
রঙিন জেরক্স করে ইডেনে ঢোকার চেষ্টা! বেঙ্গল প্রো টি-২০ ফাইনালেও সিএবিতে টিকিট বিতর্ক zoom
বেঙ্গল প্রো টি-২০ লিগ চ্যাম্পিয়ন শ্রাচি রাঢ় টাইগার্স
Advertisement

সিএবি কর্তারা দাবি করেন, তাদের অন্যতম সেরা টুর্নামেন্ট বেঙ্গল টি-টোয়েন্টি লিগ (Bengal Pro T20)। কিন্তু সেখানেই হাজারো বিতর্ক। টুর্নামেন্টের ফাইনালের দিনেও সেই বিতর্ক পিছু ছাড়ল না সিএবি-র।

টুর্নামেন্টের নিলামের আগে হঠাৎ করেই নাম প্রত্যাহার করে নেয় এক ফ্র্যাঞ্চাইজি। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। তারপর নিলাম নিয়ে বিতর্ক। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির বক্তব্য ছিল, সিএবির তরফে নাকি শুরুতে জানানো হয়েছিল, প্রথম তিনবছর ড্রাফটিং হবে। কিন্তু হঠাৎ করে এবার সেখানে নিলাম করে দেওয়া হয়। রবিবার লিগের ফাইনাল ছিল। দুপুরে বৃষ্টির জন্য মেয়েদের ফাইনাল ভেস্তে যায়। সন্ধেয় ইডেনে ছেলেদের ফাইনালের আগে ফসিলসের অনুষ্ঠান রাখা হয়েছিল। হঠাৎ করে দেখা যায় কয়েকজন টিকিটের কালার জেরক্স করে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন। এমনিতে পুরো টুর্নামেন্টের টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে। হসপিটালিটি বক্সের টিকিটে অবশ্য বিশেষ সুবিধে মিলবে। শীততাপ নিয়ন্ত্রিত কর্পোরেট বক্সে খেলা দেখার পাশাপাশি খাওয়া-দাওয়ারও ব্যবস্থা থাকে। সেখানেই দেখা যায়, আসল টিকিটের কালার জেরক্স নিয়ে কয়েকজন প্রবেশ করতে যায়।

Advertisement

একইসঙ্গে টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন উঠছে। নামী এক ক্রিকেট ওয়েবসাইট ঝাড়খণ্ডের টি-টোয়েন্ট লিগের নিয়মিত কভারেজ করছে। অথচ সেখানে কোথাও বেঙ্গল টি-টোয়েন্টি লিগের উল্লেখ নেই। অনেকেই বলছেন, এই টুর্নামেন্ট যাতে আরও আকর্ষণীয় হয়, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেটা দেখা উচিত। রবিবার ফাইনালে ১০ রানে জিতে লিগ চ্যাম্পিয়ন হল শ্রাচি রাঢ় টাইগার্স। তারা ফাইনালে হারাল সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.