প্রতি ম্যাচেই মারকাটারি ইনিংস। এখন আর চমক নয়, বৈভব সূর্যবংশী মানেই ধামাকা! রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। কিন্তু সেই যাত্রা কি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে? বৈভব কি এবার মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছে? প্রাক্তন ক্রিকেটার যতীন পরাঞ্জাপের কথায় আচমকা জল্পনা শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রাজস্থানের। সেখানে ১৩ বলে ৩৯ রান করে বৈভব। তার মধ্যে জশপ্রীত বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকায় বিস্ময় প্রতিভা। তবে ওই ম্যাচের আগেই যতীন সোশাল মিডিয়ায় লেখেন, ‘বৈভব সূর্যবংশী আজ তার ভবিষ্যতের দলের বিরুদ্ধে খেলতে চলেছে।’ অর্থাৎ যতীন যেন বলে দিলেন, আগামী সময়ে মুম্বই ইন্ডিয়ান্সে দেখা যেতে পারে বৈভবকে। যতীন দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক ছিলেন। রোহিত শর্মার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। এমনকী হিটম্যানের টেস্ট কেরিয়ার বাঁচানোয় যতীনের অবদান আছে। তাই তাঁর কথা হেলাফেলা করতে নারাজ অনেকে।
Vaibhav Suryavanshi will play against his future team tonight.
— Jatin Paranjape (@jats72) April 7, 2026
এমনিতে নতুন প্লেয়ার তুলে আনার জন্যই পরিচিত মুম্বই। জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ক্রূনাল পাণ্ডিয়া, তিলক বর্মাদের ‘খুঁজে’ এনেছে মুম্বই ম্যানেজমেন্ট। আবার এটাও ঠিক, ২০২৩ সালে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আনার জন্য প্রচুর টাকা খরচ করেছিলেন আম্বানিরা। তাহলে বৈভবকে নিয়ে আসতে দেদার অর্থ খরচ করবে না কেন? প্রশ্ন অনেকের। তবে পুরোটাই জল্পনা। বৈভবকে আবিষ্কার করেছে রাজস্থানই। ২০২৪ সালে তাকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। বৈভবকে তারা সহজে ছাড়বে বলে মনে হয় না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল



