Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
England Pacers Myles Davis

ছয় বলে ছয় উইকেট! ডবল হ্যাটট্রিকে ‘অবিশ্বাস্য’ নজির ইংল্যান্ডের পেসারের

ছয় বলে ছয় ছক্কার ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয়। কিন্তু এবার উলট পুরাণ! ছ'বলে ছয় উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ইংল্যান্ডের পেসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫৯

options
link
ছয় বলে ছয় উইকেট! ডবল হ্যাটট্রিকে ‘অবিশ্বাস্য’ নজির ইংল্যান্ডের পেসারের zoom
প্রতীকী ছবি।
Advertisement

ছয় বলে ছয় ছক্কার ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয়। কিন্তু এবার উলট পুরাণ! ছ’বলে ছয় উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস। কীভাবে সম্ভব হল অসাধ্যসাধন? 

গত শনিবার ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে পেনক্রিজ ৪৫.৩ ওভারে তোলে ১৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় পেলসাল। তাদের ব্যাটিং ধস নামানোর মূল কারিগর ছিলেন ডেভিস। ১৬ রানে নেন ৭ উইকেট নেন তিনি।

Advertisement

ম্যাচের মোড় ঘুরে যায় ডেভিসের অবিশ্বাস্য স্পেলে। ৮ ওভারের পর পেলসালের স্কোর ছিল ২ উইকেটে ৪৯। নবম ওভারে বল হাতে আসেন ডেভিস (Myles Davis)। এর আগে পেলসালের ইনিংসের তৃতীয় ওভারে একটি উইকেট তুলে নেন তিনি। পরে নিজের পঞ্চম ওভারে প্রথম বলটি ‘ওয়াইড’ করেন। তবে সেই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পিটার স্টিভেন্স ও এহসান আকবরকে বোল্ড করেন ডেভিস। সেই হ্যাটট্রিকের সম্ভাবনা মাথায় রেখে অধিনায়ক জ্যাক পোপ আবারও তাঁকে আক্রমণে আনেন।

পরের ওভারে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিস। এরপর টানা আরও তিন বলে তিনি আউট করেন অ্যালেক্স জোন্স, অধিনায়ক ড্যানিয়েল পেন্নেল, টম রাইট ও জেমি হলমেসকে। ফলে গড়ে ওঠে এক বিরল কীর্তি। ছয় বলে ছয় উইকেট এবং ডবল হ্যাটট্রিক। ম্যাচ শেষে অভিভূত ডেভিস বলেন, “এটা এখনও অবাস্তব লাগছে। কী বলব বুঝতে পারছি না। চতুর্থ উইকেটের পরই আমি অবাক হয়েছিলাম! তারপর একে একে আরও উইকেট আসতে থাকে।” উল্লেখ্য, পেলসাল দলে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। তবে এই ম্যাচে খেলেননি তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.