বয়স মাত্র ১৫। কিন্তু এই বয়সেই প্রতিপক্ষকে ঘায়েল করে দিচ্ছে বৈভব সূর্যবংশী। এতদিন ব্যাট হাতে তাণ্ডব চালাত। কিছুদিন আগে বোলিংয়ে বিপক্ষকে জব্দ করেছে। এবার অধিনায়কত্বে। বৈভবের মগজাস্ত্রে উইকেট ঢুকল মুকেশ কুমারের পকেটে। একে তো মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে নজির গড়েছে। এবার ঠিক সময় মতো ডিআরএস নিয়ে খেলার গতি ঘুরিয়ে দিল ‘বেবি বস’।
দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের মুখোমুখি পূর্বাঞ্চলের। যে দলের নেতৃত্ব বৈভবের কাঁধে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চল। ম্যাচের ৪০ ওভারের কথা। বোলিংয়ে ছিলেন বাংলার মুকেশ কুমার। মধ্যাঞ্চলের আর্যান জুয়ালের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটকিপার কুমার কুশাগ্রর হাতে। আম্পায়ার আউট দেননি। পূর্বাঞ্চলের প্লেয়াররা অপেক্ষায় ছিলেন কী করা উচিত। বৈভব ছিল স্লিপে। মুকেশ কুমার তাঁকে বলেন, বল হয়তো ব্যাটে লেগেছে। সবচেয়ে বেশি উৎসাহিত ছিলেন বিরাট সিং।
আরও পড়ুন:
ডিআরএসের আর তিন সেকেন্ড বাকি ছিল। তখন সবাইকে চমকে দিয়ে রিভিউয়ের সিদ্ধান্ত নেয় বৈভব। আর রিভিউতে দেখা যায়, বল আর্যানের ব্যাটে লেগেছে। আম্পায়ার আউটের ইঙ্গিত দিতেই আনন্দে ভাসে মুকেশ-মহম্মদ শামি-সহ গোটা দল। বিশেষ করে বৈভব ও বিরাটকে নিয়ে মাতামাতি বেশি ছিল। ১৫ বছর বয়সেই বৈভব যেভাবে নেতৃত্বের চাপ সামলাল, তাতে নেটিজেনরাও প্রশংসা করছেন।
Stand-in Captain Vaibhav Sooryavanshi goes for the review with 3 seconds remaining…and gets it right 👏
DRS done right as the set Aryan Juyal (46) is dismissed ✅
The celebrations say it all 🙌#DuleepTrophy pic.twitter.com/IwBQbr8hJQ
— BCCI Domestic (@BCCIdomestic) August 30, 2026
প্রথমে অবশ্য অধিনায়ক হওয়ার কথা ছিল না তার। সহ-অধিনায়ক হিসাবে দলে ছিল বৈভব। কিন্তু চোটের কারণে ঈশান কিষান মাঠ ছাড়েন। ১৯তম ওভারে উইকেটের পিছনে দাঁড়িয়ে ডান কবজিতে চোট পান ইশান। প্রাথমিক চিকিৎসার পরেও আর উইকেটকিপিং চালিয়ে যেতে পারেননি তিনি। পরে কবজিতে মোটা স্ট্র্যাপ বাঁধা অবস্থায় সাইডলাইনে দেখা যায় তাঁকে। ঈশানের জায়গায় উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন কুমার কুশাগ্র। আর দলের নেতৃত্ব চলে যায় বৈভবের হাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের