একটা উইকেট, তারপর ভাইরাল সেলিব্রেশন। ক্রিকেট দুনিয়ার মন জিতে নিয়েছেন মেধাবী বিদুরি (Medhavi Bidhuri)। এবার দিল্লির জেন জি ক্রিকেটারের বিশেষ অনুরোধ ‘কিং’ কোহলির (Virat Kohli) কাছে। ‘৬-৭’ সেলিব্রেশনে ভাইরাল হওয়ার পর জীবন বদলে গিয়েছে মেধাবীর। তবে একটা অপ্রাপ্তি রয়েছে। যেটা পূরণ করতে পারেন কোহলিই।
দিন কয়েক আগের কথা। দিল্লি প্রিমিয়ার লিগে উইকেট তোলেন মেধাবী। তারপর দু’হাত উপরে-নীচে তুলে সেলিব্রেশন করেন। যার নাম ‘৬-৭ সেলিব্রেশন।’ জেন জি ও জেন আলফার কাছে অত্যন্ত জনপ্রিয় এই সেলিব্রেশন। টিকটক ও ইনস্টাগ্রাম রিলে রীতিমতো জনপ্রিয়। এবার ২০ বছর বয়সি মেধাবীর হাত ধরে ভারতীয় ক্রিকেটে জেন জি সেলিব্রেশন। সেই সঙ্গে ‘ন্যাশনাল ক্রাশ’-এর তকমাও পেয়েছেন দিল্লির ক্রিকেটার।
আরও পড়ুন:
রাতারাতি ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার সংখ্যা উপচে পড়েছে। ইতিমধ্যে ৮৫ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে। যুজবেন্দ্র চাহালের মতো তারকা ক্রিকেটার তাঁর সেলিব্রেশন নকল করছেন। এবার মেধাবীর বিশেষ অনুরোধ কোহলির কাছে। জেন জি ক্রিকেটার চান, বিরাট কোহলি তাঁকে ইনস্টাগ্রামে ফলো করুন। মেধাবী বলছেন, “আমার এখন প্রচুর ফলোয়ার হয়ে গিয়েছে। আমি চাই কোহলি আমাকে ফলো ব্যাক করুন। আমার প্রিয় ক্রিকেটারও কোহলি। কারণ উনিও দিল্লির। এছাড়া আমি মিতালি রাজের কাছে অনুশীলন করেছি।”
কোহলির ভক্ত হলেও কখনও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। মেধাবী বলছেন, “একবার দিল্লিতে উনি অনুশীলন করতে এসেছিলাম। আমি ওখানে ছিলাম। কিন্তু দেখা হয়নি।” দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলেন মেধাবী। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দক্ষ। ২০২৪-র মহিলা প্রিমিয়ার লিগের নিলামেও নাম ছিল মেধাবীর। তাঁর স্বপ্ন স্মৃতি মন্ধানার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা। কারণ বিরাট কোহলিও ওই দলে খেলেন।
No way she hit the ‘67’ 😭
Medhavi surely is chronically online 😅#womensadanidelhipremierleague #womensadanidpl2026 #delhicricket #wdpl #SDSvsCDQ pic.twitter.com/unsWb9e9KC
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 21, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিধ্বস্ত নেপালে নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী! উত্তরপ্রদেশ-বিহার সীমান্তে সতর্কতা
-
বীরভূমে ট্রেন্ডিং ‘কাজল মডেল’, অনাস্থার আগেই রাজনগরে পঞ্চায়েত সভাপতির পদত্যাগ অনুব্রত ঘনিষ্ঠর!
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!