Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Dev Chaudhary

ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?

দিল্লির তরুণ ব্যাটারের 'হাস্যকর' স্টাইল ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৫:৪৩

options
link
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে? zoom
দেব চৌধুরী। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ঠিকভাবে যেন ব্যাটও ধরতে পারেন না। স্টান্সে গন্ডগোল। অথচ কোটি টাকার লিগ দিল্লি প্রিমিয়ার লিগে দিব্যি ওপেন করতে নামছেন দেব চৌধুরী (Dev Chaudhary)। এমনকী নিলামেও ভালো দর পেয়েছেন। রান করেছেন ২৪ বলে ১৬। ফিল্ডিংও হাস্যকর। তাহলে কীভাবে নিউ দিল্লি টাইগার্সের হয়ে খেলার সুযোগ পেলেন এই ক্রিকেটার? নেটিজেনদের দাবি, তাঁর বাবা দিল্লির ধনী ব্যবসায়ী। হাস্যকর ব্যাটিংয়েও দেবকে খেলতে দেখে অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

সম্প্রতি অদ্ভুত ব্যাটিংয়ের জন্য ভাইরাল হয়েছেন দেব চৌধুরী। ডানহাতি ব্যাটারের বাঁহাত গ্রিপে, কিন্তু ডান হাতটা একেবারে ব্যাটের উপরে। ওপেন করতে নেমে কোনও রকমে বল সামলাচ্ছেন। কিংবা বল না দেখেই ব্যাট চালাচ্ছেন। অচেনা ব্যাটিং স্টান্স বা গ্রিপ নিয়েও অনেক ক্রিকেটার সফল হন। যেমন স্টিভ স্মিথ। কিন্তু দেব চৌধুরী যেন ব্যাট ধরতেই সমস্যায় পড়ছেন। দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে ওপেনে নামেন। সেখানে ২৪ বলে ১৬ রান করেন। পালটা রান তাড়া করতে নেমে লায়ন্সের নীতীশ রানা ২৩ বলে হাফসেঞ্চুরি করেন।

Advertisement

এরপর ভাইরাল হয় দেব চৌধুরীর ফিল্ডিংয়ের ভিডিও। ‘হাই ক্যাচে’র নাগালই পাচ্ছেন না। এসবের পরই চর্চা শুরু হয়, কে এই ক্রিকেটার? কীভাবে সুযোগ পেলেন? যেখানে বহু ক্রিকেটার একটা সুযোগের অপেক্ষায় থাকেন, সেখানে কি দেব চৌধুরীরা জায়গা নষ্ট করছেন? একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২১-এ দিল্লির ক্রিকেট সংস্থার অনূর্ধ্ব-১৯ তালিকায় তাঁর নাম অলরাউন্ডার নামে নথিবদ্ধ আছে। তিনি নাকি মিডল অর্ডারে ব্যাট করেন ও ডানহাতে জোরে বল করেন। কিন্তু গত কয়েক বছরে দেবকে কোনও সিনিয়র প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার নথি নেই।

১ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় টাইগার্স। অনেকের মতে, দিল্লির এক ধনী ব্যবসায়ীর ছেলে দেব চৌধুরী। তবে দল নির্বাচনে কোনও ‘কারচুপি’র প্রমাণ নেই। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাকে নেবে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যদিও বিতর্কের পর তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.