দুই বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির কাছে ক্ষমা চাইলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তাও আবার তাঁর বাবার বিতর্কিত মন্তব্যের জন্য। এতে ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের বিতর্ক নয়া মোড় নিয়েছে। বহু বছর ধরে কপিল ও ধোনিকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করে আসছেন যোগরাজ। যা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন যুবি।
সম্প্রতি একটি পডকাস্টে যুবরাজকে বলতে শোনা যায়, “আমি কাপিল দেব এবং এমএস ধোনির কাছে ক্ষমা চাইতে চাই।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে আলোড়ন পড়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে যোগরাজ সিং বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে ধোনির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ার হঠাৎ থেমে যাওয়ার নেপথ্যে ধোনির বড় ভূমিকা ছিল। যদিও এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি যুবি। এবার প্রথমবার নিজ অবস্থান স্পষ্ট করলেন তিনি।
আরও পড়ুন:
পডকাস্টের তাঁকে জিজ্ঞেস করা হয়, বাবার ইন্টারভিউ দেখলে কি খারাপ লাগে? যুবরাজ জানান, বাবার এমন মন্তব্যে তিনি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করেন। বিষয়টি নিয়ে তিনি বাবাকে জানিয়েওছেন। “আমি বাবাকে বলেছি, এটা ঠিক নয়,” বলেন প্রাক্তন বাঁহাতি তারকা। কেবল ধোনি নন, ’৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাপিল দেবও যোগরাজের সমালোচনার মুখে পড়েছেন। নিজের ক্রিকেটজীবনের শুরুতে দল থেকে বাদ পড়ার জন্য এখনও কাপিলকেই দায়ী করেন যোগরাজ। এমনকী তাঁর চাঞ্চল্যকর দাবি, একসময় নাকি পিস্তল নিয়ে কাপিল দেবের বাড়িতে গিয়েছিলেন। কপিলের মা ছিল বলে বড়সড় কিছু হয়নি।
তবে এই সমস্ত বিতর্কে বরাবরই সংযত থেকেছেন কাপিল দেব। একবার প্রতিক্রিয়ায় তিনি হালকা সুরে প্রশ্ন তুলেছিলেন, “যোগরাজ সিং কে?” তবুও এই মন্তব্য নিয়ে বিতর্ক থামেনি। তবে শেষ পর্যন্ত বাবার হয়ে ক্ষমা চেয়ে নিলেন যুবরাজ। এখন দেখার, এতে দুই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের বরফ গলে কিনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া