ফের বিতর্কে উসমান তারিক (Usman Tariq)। পাকিস্তানের স্পিনার টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য বিতর্ক জড়িয়েছিলেন। এবার পাকিস্তান সুপার লিগেও ফের তারিককে নিয়ে চর্চা। তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশনের সামনে ব্যাট করতে নারাজ ড্যারিল মিচেল। পাক স্পিনার বল করতে আসতেই ক্রিজ থেকে সরে গেলেন কিউয়ি ব্যাটার।
তারিকের রহস্য লুকিয়ে রয়েছে তাঁর বোলিং অ্যাকশনে। অন্যদের মতো সরাসরি কাঁধের উপর থেকে হাত ঘুরিয়ে বল করেন না তিনি। বরং কিছুটা সাইড আর্ম ডেলিভারি করেন। আর বল ছাড়ার আগে যেন একটু থমকে যান। বিশ্বকাপের সময় তাঁর এই বোলিং অ্যাকশনের জন্য অনেক ব্যাটার বিপাকে পড়েছিলেন। আবার অনেকের মতে তারিকের এই বোলিক অ্যাকশন ‘অবৈধ’।
আরও পড়ুন:
ফের সেই বিতর্ক বাঁধল পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও রাওয়ালপিণ্ডির ম্যাচে। রান তাড়া করতে নেমে পিণ্ডিজকে জেতানোর চেষ্টা করছিলেন মিচেল। সেই সময় তারিক বল করতে এলে হঠাৎ ক্রিজ থেকে সরে যান কিউয়ি ব্যাটার। তারিক বল করতে এসে মাঝপথে থেমে যাওয়ায় বিরক্ত হন মিচেল। আম্পায়ারকে তিনি জানিয়ে দেন, ব্যাট করার জন্য তৈরি নন। এটা একবার নয়। ওই ওভারে আরও একবার সরে দাঁড়ান মিচেল।
Daryl Mitchell twice pulls out of facing Usman Tariq 😂🤣😭 pic.twitter.com/HlDgOWMlPs
— Taimoor Zaman (@taimoor_ze) April 10, 2026
এই বিষয়ে মিচেলের পাশেই দাঁড়াচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বক্তব্য, “বিষয়টা আম্পায়ারদের হাতে। যদি বোলার অনিয়মিত ভাবে থামে, তাহলে ব্যাটারের পূর্ণ অধিকার আছে সরে যাওয়ার। অধিনায়ক ও প্রতিপক্ষ ব্যাটারদের উচিত এই বিষয়টা ম্যাচ শুরুর আগে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের জানানো। দারুণ করেছ মিচেল।” তবে বিশ্বকাপের সময় তারিকের পাশে ছিলেন অশ্বিন। তাঁর বক্তব্য ছিল, “ব্যাটাররা সুইচ হিট বা রিভার্স সুইপ মারতে পারেন। তাহলে বোলারদের ক্ষেত্রে কেন বাধা থাকবে? থেমে যাওয়ায় তো ভুল নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত ২, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা
-
প্রসেনজিতের বিরুদ্ধে গল্প-চরিত্র চুরির অভিযোগ সুমনের! ‘পেশাগত দায়বদ্ধতা’ শেখার পরামর্শ পরিচালকের
-
কংগ্রেসকে ভোট ১৬ এনডিএ বিধায়কের, কর্নাটকে উলটো ‘খেলা’য় স্তম্ভিত বিজেপি
-
ইলিশ থেকে চিংড়ি, জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের
-
‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজককে