Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Chennai Super Kings

ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের

প্রশ্ন হল, ফ্লেমিংয়ের জুতোয় পা গলাবেন কে? নতুন কোচের খোঁজ শুরু হয়েছে চেন্নাইয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ২০:৩৯

options
link
ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের zoom
নতুন কোচের কোচ চলছে চেন্নাইয়ে। ফাইল ছবি।
Advertisement

স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের কোচিং ছেড়ে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। তাঁর সঙ্গে মাইক হাসি এবং এরিক সিমন্সও ইংল্যান্ডের কোচিং দলে যোগ দিতে পারেন। প্রশ্ন হল, ফ্লেমিংয়ের জুতোয় পা গলাবেন কে? নতুন কোচের খোঁজ শুরু হয়েছে চেন্নাইয়ে। এই পরিস্থিতিতে সিএসকের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার।

সোশাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের একটি ফ্যান পেজ থেকে ডেল স্টেনকে প্রশ্ন করা হয়, চেন্নাই তাঁকে প্রস্তাব দিলে তিনি কি মহেন্দ্র সিং ধোনিদের নতুন কোচের দায়িত্ব নেবেন? জবাবে স্টেনের ছোট্ট জবাব, ‘হতেই পারি।’ প্রোটিয়া পেসারের এহেন মন্তব্যের পর জল্পনা বেড়েছে। চেন্নাইয়ের তরফে প্রস্তাব এলে তিনি যে দায়িত্ব নিতে রাজি, তাঁর কথায় সেই ইঙ্গিতই মিলেছে। আইপিএলে এর আগে বোলিং কোচ হিসাবে কাজ করলেও কোনও দলের হেডকোচের দায়িত্ব পালন করেননি স্টেন। ফলে চেন্নাই তাঁকে দায়িত্ব দিলে সেটি হবে তাঁর কোচিং কেরিয়ারে নতুন অভিজ্ঞতা।

Advertisement

আইপিএলে ৯৫টি ম্যাচ খেলে ৯৭টি উইকেট নিয়েছেন স্টেন। ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতেই সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন এই ডানহাতি পেসার। পরে সানরাইজার্সের বোলিং কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও স্টেনের রেকর্ড উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্টে ৪৩৯টি, ১২৫টি এক দিনের ম্যাচে ১৯৬টি এবং ৪৭টি টি-টোয়েন্টিতে ৬৪টি উইকেট রয়েছে তাঁর। এবার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির হেডকোচ হওয়ার সুযোগ কি পাবেন স্টেন? উত্তর মিলবে এমএস ধোনিদের ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিদ্ধান্তেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.