Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Shivam Dube

সম্প্রীতির নজির গড়ে ইদ পালন শিবম দুবের, সপরিবারে কেন উৎসবে মাতলেন চেন্নাই তারকা?

ইনস্টাগ্রামে ভারতীয় অলরাউন্ডার সপরিবারে ইদ পালনের একাধিক ছবি পোস্ট করেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। শিবমকে দেখা গিয়েছে ইদের ধোপদুরস্ত সাজে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১২:২২

options
link
সম্প্রীতির নজির গড়ে ইদ পালন শিবম দুবের, সপরিবারে কেন উৎসবে মাতলেন চেন্নাই তারকা? zoom
সপরিবারে ইদ পালন শিবম দুবের। ছবি ইনস্টাগ্রাম।

বিশ্বজুড়ে পালিত হয়েছে খুশির ইদ। শচীন তেণ্ডুলকর থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তি তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকের বার্তায় উঠে এসেছে সম্প্রীতি ও ভালোবাসার কথা। হাতে গোনা কয়েক দিন পরেই শুরু আইপিএল। তার আগে ইদের খুশি ফ্র্যাঞ্চাইজিগুলিতেও। ইদের দিন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে আল্লাহ মহম্মদ গজনফারের জন্মদিন উদযাপিত হয়। কেকেআর শিবিরে নামাজ পড়েন উমরান মালিক। মহম্মদ সিরাজ থেকে শামি, সকলেই ইদের খুশিতে মেতে ওঠেন। তবে সবথেকে বেশি নজর কেড়েছেন শিবম দুবে (Shivam Dube)। সম্প্রীতির নজির গড়ে ইদ পালন করেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা।

ইনস্টাগ্রামে ভারতীয় অলরাউন্ডার সপরিবারে ইদ পালনের একাধিক ছবি পোস্ট করেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। শিবমকে দেখা গিয়েছে ইদের ধোপদুরস্ত সাজে। কালো শেরওয়ানিতে দেখা যায় তাঁকে। একই রঙের পোশাকে দেখা যায় তাঁর ছেলেকেও। যা নজর কেড়েছে অনুরাগীদের। বিশ্বাস কোনও ধর্মের উপর নির্ভর করে না, তার প্রমাণ দিয়েছেন তিনি। ছোট্ট ক্যাপশনে চেন্নাই সুপার কিংসের এই তারকা লিখেছেন, ‘সকলকে ইদ মুবারক।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by shivam dube (@dubeshivam)

সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে ভারতের বহু জায়গায় হিন্দুরা ‘যৌথ সংস্কৃতি’ হিসাবে পালন করেন ইদ। মুসলিম বন্ধুদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় থেকে উপহার আদান-প্রদান করেন। তেমনই হিন্দুদের উৎসবেও শামিল হন ইসলাম-সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ। ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দে মাতেন, জমিয়ে খাওয়াদাওয়া করেন। একইভাবে হিন্দুদের উৎসবেও মেতে ওঠেন ভিন্ন ধর্মের মানুষ। রাজস্থানের নারহার দরগাহের মতো জায়গায় জন্মাষ্টমীর সময় হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য ছবি দেখা যায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বন্দোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় ৫০০ বছরের বেশি সময় ধরে মুসলিম পরিবারের দেওয়া ভোগ গ্রহণের রীতি প্রচলিত আছে। এমন উদাহরণ ভূরি-ভূরি। নেটিজেনরা বলছেন, এটাই ভারতবর্ষ। দুবেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

প্রশ্ন হল, হিন্দু হয়েও কেন ইদ পালন করলেন শিবম দুবে? তাঁর জীবনসঙ্গিনী অঞ্জুম খান মুসলিম। ২০২১ সালের ১৬ জুলাই মুম্বইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। মুম্বইয়ে ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়েই নতুন জীবন শুরু করেছিলেন শিবম। ভিনধর্মে বিয়ে। তাই হিন্দু ও ইসলাম, দুই ধর্মমতেই বিয়ে করেছিলেন শিবম ও অঞ্জুম। ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি তাঁদের কোল আলো করে এসেছিল পুত্র আয়ান। ২০২৫-এর ৩ জানুয়ারিতে জন্ম হয় কন্যাসন্তান মেহবিশের। সকলে মিলে ইদের আনন্দে শামিল হয়েছেন তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.