সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। দিন কয়েক আগেই মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এবার ফের জরিমানার মুখে তিনি। তবে এক্ষেত্রে অপরাধ একেবারে নগণ্য। শাস্তিও নামমাত্র। তাও মাহির সেই শাস্তির কথা প্রকাশ্যে আসতেই উথালপাথাল ইন্টারনেট।
এমনিতে মহেন্দ্র সিং ধোনি শান্ত স্বভাবের মানুষ। তবে গতির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তাঁর। ধোনির বাইক প্রীতিও নতুন কিছু নয়। তাঁর করা ওই ‘অপরাধ’টিও অতিরিক্ত গতি নিয়েই। জানা গিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে একটি চালান ইস্যু করেছে রাঁচি পুলিশ। তাঁর ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন:
Perhaps the chicken was so tasty that he ended up overspeeding 🤣 https://t.co/7IumlW3NXD pic.twitter.com/eEK3ChKlTH
— Anuradha Tiwari (@talk2anuradha) March 3, 2026
ওই চালান অনুযায়ী, ৩ মার্চ অর্থাৎ আজই ট্রাফিক আইন ভেঙে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়েছেন তিনি। ধোনির বাড়ির সামনেই তাঁর নামে রেজিস্টার্ড গাড়িটি অতিরিক্ত বেশি গতিতে চলেছে। যার জেরে ওই চালান ইস্যু করা হয়েছে। যদিও মাহি ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। ফলে ওই গাড়িতে তিনি ছিলেন কিনা তা স্পষ্ট নয়। যদিও নেটিজেনদের দাবি, মঙ্গলবার ধোনিকে রাঁচিতে দেখা গিয়েছে মা তারা চিকেন শপ নামের বিখ্যাত একটি দোকান থেকে চিকেন কিনতে। তারপর সেই চিকেন নিয়েই সম্ভবত দ্রুতগতিতে বাড়ি ফিরছিলেন তিনি। সবটাই ধারণা। এ নিয়ে মজার মিমও ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়।
অবশ্য দিন কয়েক আগে ধোনি যে আইনি সমস্যায় পড়েছেন সেটা বেশ গুরুতর। একটি মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। ২০১৩ সালের একটি মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। একমাসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিলিমিটেশন বিলে সমর্থন ঘোষণা আরও এক দলের, ক্রমে ‘জাদু সংখ্যা’র দিকে এগোচ্ছেন মোদি-শাহ?
-
অরুণাচলে ‘ড্রাগনের’ কুনজর, নয়া মানচিত্রে এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদল দিল্লির
-
বায়ুসেনার প্রথম মহিলা ‘টপ গান’ পাইলট, ইতিহাস গড়লেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ
-
ভারতের আগে বিদেশে ‘রামায়ণ’ রিলিজ, ‘এত টাকার লোভ?’, রণবীরের ছবি মুক্তি নিয়ে বিতর্ক তুঙ্গে
-
শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা ভারতের, এবার চোটের জন্য ছিটকে গেলেন তারকা ব্যাটার