Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Shubman Gill Catch

‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও

গল টেস্টের তৃতীয় দিনে শুভমান গিলের দুরন্ত অ্যাথলেটিসিজমে মুগ্ধ ক্রিকেটবিশ্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৩৮

options
link
‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও zoom
অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পর গিল। ছবি বিসিসিআই।
Advertisement

গল টেস্টের তৃতীয় দিনে শুভমান গিলের (Shubman Gill) দুরন্ত অ্যাথলেটিসিজমে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। কুলদীপ যাদবের বলে কামিন্দু মেন্ডিসের অনিন্দ্যসুন্দর ক্যাচ নিয়েছেন তিনি। শরীর ছুড়ে দিয়ে যেভাবে ক্যাচ নিয়েছেন ভারত অধিনায়ক, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অবিশ্বাস্য এই ক্যাচ দেখে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও মোহিত। 

তৃতীয় দিনের ১৬তম ওভারের ঘটনা। কুলদীপের ফুলার ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে ড্রাইভ করেছিলেন মেন্ডিস। বলটি এক্সট্রা কভারের দিকে উড়ে যেতেই বাঁ দিকে পুরো শরীর মেলে ডাইভ দেন গিল। তখন প্রায় মাটি ছুঁয়ে ফেলেছে বল। কিন্তু শেষ মুহূর্তে সেটিকে শূন্য থেকেই তুলে নেন তিনি। শুধু ক্যাচ ধরাই নয়, বল যাতে হাত ফসকে বেরিয়ে না যায়, সেটিও নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক। এমন ক্যাচ (Shubman Gill Catch) যে সহজে নেওয়া সম্ভব নয়, তা বুঝেছিলেন গিল নিজেও। ক্যাচটি তালুবন্দি করেই বল আকাশে ছুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি।

Advertisement

ধারাভাষ্য দেওয়ার সময় সঞ্জয় মঞ্জরেকর বলে ওঠেন, “ওয়াও! ওই ক্যাচটা ধরা ওর পক্ষে সহজ ছিল না। সত্যি বলতে, বলটা ওর নাগালের মধ্যেই ছিল না। ব্যাটারও ভেবেছিল, বলটা হাওয়ায় আছে ঠিকই, কিন্তু গিলের থেকে অনেক দূরে। ওই জায়গায় এমন ক্যাচ খুব কমই দেখা যায়।” এমনকী আউট হয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না শ্রীলঙ্কার ব্যাটার। অবাক হয়ে তাকিয়েছিলেন। গ্যালারিতে দর্শকরাও অবাক!

এর আগে দিনের শুরুতেই অবশ্য স্বস্তি পেয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের ৪৬০/৯ স্কোর নিয়ে সোমবার খেলা শুরু করেছিল ভারত। মাত্র চার বলেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। তবে দিনের প্রথম ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণ (২)-কে ফেরান অসিথা ফার্নান্ডো। ভারতের ইনিংস শেষ হয় ৪৬২ রানে। কুলদীপ ১৩ রানে অপরাজিত থাকেন। বৃষ্টিতে প্রথম দু’দিনে ওভার নষ্ট হওয়ায় ১৫ মিনিট আগে খেলা শুরু হয়েছিল। পিচ আরও ভাঙবে, এই আশায় পিচে ভারী রোলার না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই পরিকল্পনা কাজে এল না। তিন মিনিটেরও কম সময়ে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেও স্বস্তিতে থাকতে পারেনি। লাঞ্চের আগেই পাঁচ উইকেট হারাতে হয়েছে শ্রীলঙ্কাকে। মানব সুথার নিয়েছেন ২ উইকেট। মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার শিকার ১টি করে উইকেট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.