Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Cricket Printer

প্রিন্টার খারাপ থাকায় জেতা ম্যাচ হেরে গেল দল! ক্রিকেট ইতিহাসের বেনজির ঘটনা কীভাবে ঘটল?

কোথায় ঘটল এই ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২০:২৯

options
link
প্রিন্টার খারাপ থাকায় জেতা ম্যাচ হেরে গেল দল! ক্রিকেট ইতিহাসের বেনজির ঘটনা কীভাবে ঘটল? zoom
ছবি এআই দ্বারা নির্মিত
Advertisement

যে দল বেশি রান করবে, সেই দল ম্যাচ জিতবে। এটাই ক্রিকেটের নিয়ম। যদি বৃষ্টির জন্য ম্যাচ আটকে যায়, তার জন্য আলাদা নিয়ম আছে। কিন্তু কে জানত, প্রিন্টার খারাপ থাকায় জেতা ম্যাচ হেরে যাবে একটা দল। শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু সেটাই হল উত্তর আয়ারল্যান্ডে। খারাপ প্রিন্টারের জন্য ম্যাচ হারল একটি দল। কীভাবে সম্ভব?

সম্প্রতি নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়ন প্রিমিয়ার লিগের ম্যাচে এলিন্টনের মুখোমুখি হয়েছিল ব্যালিসপ্যালেন। ম্যাচটা হচ্ছিল ব্যালিসপ্যালেনের ঘরের মাঠে। প্রথমে ব্যাট করে এলিন্টন ৪৮.১ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ব্যালিসপ্যালেন রান তাড়া করতে নেমে দুই ওভারে ১৯ করে। কোনও উইকেট হারায়নি। সেই সময় নামে বৃষ্টি। তাতেও সমস্যা হওয়ার কথা নয়। হাতে ১০ উইকেট, ৪৮ ওভার। সেখানে মাত্র ১৪১ রান তাড়া করতে নামে।

Advertisement

বৃষ্টি থেমে ম্যাচ শুরু হয়। কিন্তু বৃষ্টির কারণে ওভার সংখ্যা কমবে। তার জন্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতি আছে। আর সেখানেই যত গন্ডগোল। ক্রিকেটের নিয়মে স্পষ্ট বলা আছে, ‘ম্যাচ চলাকালীন প্রয়োজনীয় সফটওয়্যার-সহ একটি কম্পিউটার, পর্যাপ্ত কাগজ ও কালি-সহ সচল প্রিন্টার ও একজন দক্ষ অপারেটর থাকতে হবে।’ আর সেটার দায়িত্ব আয়োজক দলের। অর্থাৎ এক্ষেত্রে ব্যালিসপ্যালেনের। কিন্তু বৃষ্টির পর ম্যাচ শুরু করতে গিয়ে আম্পায়াররা দেখেন, আয়োজকদের কাছে কোনও প্রিন্টার নেই।

অর্থাৎ, ডিএলএসের অঙ্ক কষার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র দরকার, তা জোগাড় করে উঠতে পারেনি ব্যালিসপ্যালেন। অতএব, ওই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ডিএলএসের হিসাব না দিতে পারলে আয়োজক দলকে পরাজিত ধরা হবে। এক্ষেত্রে পরিবর্তিত লক্ষ্য তো জানা যায়নি। তাই কোনও বল না করেই এলিন্টনকে জয়ী বলে ধরা হল। কপাল পুড়ল ব্যালিসপ্যালেনের। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.