অনন্য সম্মানে ভূষিত রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অনিল কুম্বলে (Anil Kumble)। ভারতীয় ক্রিকেট দলের দুই কিংবদন্তির নামে স্ট্যান্ড হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বেঙ্কটেশ প্রসাদ পরিচালিত কর্ণাটক ক্রিকেট সংস্থা দ্রাবিড় ও কুম্বলের উপস্থিতিতে এই দুই স্ট্যান্ড উদ্বোধন করেন। অনন্য সম্মানে ভূষিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দুই ক্রিকেটার।
কুম্বলে ভারতের টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী। অন্যদিকে টেস্টে ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি রানের নজির দ্রাবিড়ের নামে। চিন্নাস্বামী স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের দুই প্রাক্তন অধিনায়কের জন্য বিশেষ ‘উপহার’ কর্নাটক ক্রিকেট সংস্থার। একই সঙ্গে চিন্নাস্বামীতে ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামীর নামেও স্ট্যান্ড হচ্ছে।
আরও পড়ুন:
আবেগপ্রবণ দ্রাবিড় বলেন, “এই স্টেডিয়াম আমার কাছে দ্বিতীয় বাড়ি। নিজেদের বাড়িতে যত না সময় কাটিয়েছি, তার থেকে বেশি সময় এখানে কাটিয়েছি। এখানে অনেক ভালো সময় কাটিয়েছি, খারাপ সময়ও এসেছে। কিন্তু আমি আজ যা হয়েছি, তা এখান থেকেই হয়েছি। এই সম্মানের জন্য আমি ভেঙ্কটেশ প্রসাদ ও সংস্থার কাছে কৃতজ্ঞ। একসময় বাবার হাত ধরে এখানে আসতাম। আজ বাবা জীবিত থাকলে খুব খুশি হতেন।”
অন্যদিকে কুম্বলে বলেন, “কার নাম কোথায় বসানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হল, সবাই সম্মান পাচ্ছে। এখানে অনেক কিংবদন্তির নামে স্ট্যান্ড রয়েছে। তাঁদের সঙ্গে যে খেলতে পেরেছি, সেটা ভেবেই গর্বিত।” উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলে। তবে এবার খেলতে পারবে কি না, সেই নিয়ে এখনও সংশয় আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস