Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Laxmiratan Shukla

লক্ষ্মীতেই ভরসা বাংলার, কোচিংয়ে হাতেখড়ি মনোজেরও, বিদেশি ‘স্যর’ পাবেন শামি-আকাশরা?

বাংলার তারকা অনুষ্টুপ মজুমদারেরও কোচিংয়ে হাতেখড়ি হতে চলেছে। গত কয়েকবছর বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম‌্যান ছিলেন অনুষ্টুপ।

আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৪৫

link
আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৪৫

options
link
লক্ষ্মীতেই ভরসা বাংলার, কোচিংয়ে হাতেখড়ি মনোজেরও, বিদেশি ‘স্যর’ পাবেন শামি-আকাশরা? zoom
আগামী মরশুমে বাংলা কোচের দায়িত্বে কে থাকবেন, সেটা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। ফাইল ছবি।
Advertisement

আগামী মরশুমে বাংলা কোচের দায়িত্বে কে থাকবেন, সেটা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। সূত্র মারফত যা জানা গেল, তাতে বাংলা সিনিয়র-সহ সমস্ত বয়স ভিত্তিক টিমের কোচের তালিকায় চূড়ান্ত করে ফেলেছে সিএবি। সিনিয়র টিমের হেড কোচ যেমন লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla) রয়েছেন। তেমন অত‌্যাশ্চর্যভাবে কোচিং গ্রুপ থেকে বাদ পড়েছেন সৌরাশিস লাহিড়ী। শোনা গেল, সিএবি কোচেদের যে তালিকা তৈরি করেছে, সেখানে কোথাও সৌরাশিসের নাম নেই। অথচ গত পাঁচ-সাত বছরে বাংলার অন‌্যতম সফল কোচের নাম সৌরাশিস।

তিনি অনূর্ধ্ব তেইশ টিমের কোচ থাকার সময় দল ফাইনাল খেলেছে। চ‌্যাম্পিয়ন হয়েছে। গত দু’বছর সৌরাশিসকে অনূর্ধ্ব উনিশ টিমের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেও তিনি সফল। ইদানীংকালে জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে কোচিংয়ের জন‌্য বাংলা থেকে একমাত্র তিনিই নিয়মিত ডাক পেয়েছেন। ফলে সৌরাশিসকে কোনও টিমের দায়িত্ব না দেওয়াটা বেশ আশ্চর্যের। সিএবির বক্তব‌্য, কোচ নিয়োগের জন‌্য একটা কমিটি তৈরি করা হয়েছিল। তাঁদের নাকি সৌরাশিস প্রেজেন্টেশন পছন্দ হয়নি।

Advertisement

সিনিয়র টিমের কোচ লক্ষ্মী। এর আগেও বেশ কয়েক মরশুম লক্ষ্মীর কোচিংয়ে বাংলা রনজিতে খেলেছে। দু’বার সেমিফাইনাল। একবার ফাইনালে উঠেছে বাংলা। সিএবির একাংশ লক্ষ্মীকে নিয়ে বেশ খুশি। একটা মহল চাইছিলেন, লক্ষ্মীকে কোচ রেখে দিতে। সেটাই হয়েছে। সিনিয়র টিমের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন। তাঁর সহকারী হিসাবে নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ের সুরেন্দ্র ভাবেকে। তিনি সহকারীর সঙ্গে টিমের ব‌্যাটিং কোচের দায়িত্বও সামলাবেন। কোচ হিসাবে সুরেন্দ্রের সিভি বেশ ভালো। এবার তাঁকে বাংলার কোচিং স্টাফে দেখা যাবে।

চমক আরও থাকছে। কোচিংয়ে আসতে চলেছেন মনোজ তিওয়ারিও। ক্রিকেট থেকে অবসরের পর ঘনিষ্ঠমহলে মনোজ জানিয়েছিলেন তিনি কোচিংয়ে আসতে চান। বাংলার কোচিংয়ের সঙ্গে তাঁকে যুক্ত করা হচ্ছে। বাংলার অনূর্ধ্ব উনিশ টিমের হেড কোচ দায়িত্ব নিয়ে আসা হচ্ছে মনোজকে। একইসঙ্গে আর এক বাংলার তারকা অনুষ্টুপ মজুমদারেরও কোচিংয়ে হাতেখড়ি হতে চলেছে। গত কয়েকবছর বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম‌্যান ছিলেন অনুষ্টুপ। তিনি যে খেলা ছাড়তে পারেন, তার একটা আভাস পাওয়া যাচ্ছিল। তিনি কোচের পদের জন‌্য আবেদনও করেছিলেন। তাঁকে দায়িত্ব দিতে চলেছে সিএবি।

সবকিছু ঠিক হয়ে গেলেও সিনিয়র টিমের বোলিং কোচ কে হবেন, সেটা চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শট টেটের নাম শোনা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে টেটের। সেটা আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত।

অনূর্ধ্ব তেইশ টিমের কোচ থাকছেন ঋদ্ধিমান সাহা। গতবার তিনি একই দায়িত্বে ছিলেন। অবশ‌্য ঋদ্ধির সহকারী বদলাতে চলেছে। প্রাক্তন পেসার সাবির আলিকে ঋদ্ধির ডেপুটি করে নিয়ে আসা হচ্ছে। সবকিছু ঠিক হয়ে গেলেও সিনিয়র টিমের বোলিং কোচ কে হবেন, সেটা চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শট টেটের নাম শোনা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে টেটের। সেটা আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত। যা শোনা গেল, বাংলাদেশের সঙ্গে টেটের বার্ষিক চুক্তি প্রায় দু’কোটির কাছাকাছি। বাংলাদেশ বোর্ডকে টেট এখনও কিছু জানাননি। ফলে বোঝা যাচ্ছে না, তিনি ঠিক কী করতে চাইছেন। অনেকেই মনে করছেন, যতক্ষণ না পর্যন্ত সিএবির সঙ্গে চূড়ান্ত কোনও কথাবার্তা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশ বোর্ডকে কিছু জানাবেন না। সিএবি সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে সেটাও চূড়ান্ত হয়ে যাবে।

একইভাবে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে রাজীব দত্তকে। যিনি গত কয়েক বছর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে কোচের দায়িত্বে ছিলেন। সফলভাবে কাজ করেছেন। ব‌্যক্তিগত কিছু সমস‌্যার জন‌্য রাজীব এনসিএ-র দায়িত্ব ছেড়েছেন। সিএবি চাইছে, তাঁকে বিশেষ দায়িত্ব দিতে। শোনা গেল, আগামী দু’তিন দিনের মধ্য়েই তাঁর সঙ্গে কথা বলার পর সব কিছু চূড়ান্ত করা হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.