Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Hardik Pandya

আইপিএলের মধ্যেই মাহিকাকে বিয়ে, হার্দিকের গোপন প্ল্যান ফাঁস! কবে কোথায় বসছে আসর?

২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। সেখান থেকে জীবনে বহু উত্থানপতন এসেছে। তারপর তাঁর হাত ধরেছেন মাহিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৯:২০

options
link
আইপিএলের মধ্যেই মাহিকাকে বিয়ে, হার্দিকের গোপন প্ল্যান ফাঁস! কবে কোথায় বসছে আসর? zoom
শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন হার্দিক-মাহিকা। ফাইল ছবি।

খেলা নয়, চলতি আইপিএলে নানা বিতর্কের কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। দলের মধ্যে তাঁকে নিয়ে অশান্তি, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে একঘরে হয়ে গিয়েছেন তারকা অলরাউন্ডার-এমন নানা গুঞ্জন ছড়িয়েছে গত কয়েক সপ্তাহে। এবার সেই তালিকায় নবতম সংযোজন-মাহিকা শর্মার সঙ্গে বিয়ে। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন হার্দিক-মাহিকা।

২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। সেখান থেকে জীবনে বহু উত্থানপতন এসেছে। তারপর তাঁর হাত ধরেছেন মাহিকা। এমনকী ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট ‘ভাব’ মাহিকার। হার্দিকের ম্যাচ থাকলে স্টেডিয়ামে মাহিকাকে দেখা যাওয়াটাই নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। টি-২০ বিশ্বকাপ জেতার পর মাহিকাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিয়েছিলেন হার্দিক। বিশ্বচ্যাম্পিয়নের মেডেল পরিয়ে দিয়েছিলেন মাহিকার গলায়। জড়িয়ে ধরে চুমু খেতেও দেখা যায় তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্রুত মাহিকার সঙ্গে বিয়ে সেরে ফেলবেন বলে খবর ছড়াচ্ছে। শোনা যাচ্ছে, ২২ মে উদয়পুরে সাতপাক ঘুরবেন হার্দিক-মাহিকা। এই নিয়ে ড্রেসিংরুমেও নাকি মুখ খুলেছেন হার্দিক, এমনটাই সোশাল মিডিয়ায় গুঞ্জন।

আইপিএলেও বহুবার হার্দিকের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে মাহিকাকে। কিন্তু সম্প্রতি একাধিক ম্যাচে খেলেননি হার্দিক। দলের তরফে সরকারিভাবে বলা হয়েছে, পিঠে চোটের কারণে মুম্বই অধিনায়ক মাঠে নামছেন না। কিন্তু ক্রিকেটমহলের জল্পনা, ইচ্ছাকৃতভাবে হার্দিক খেলছেন না আইপিএলে। তার একটা অন্যতম কারণ মুম্বই শিবিরে অশান্তি। দ্বিতীয় কারণ বোর্ডের নয়া নির্দেশিকা। শোনা যাচ্ছে, ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে বিসিসিআই। ক্রিকেটারদের এই প্রবণতাকে ঘিরে উদ্বিগ্ন বিসিসিআই। যা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে।

এই নিয়ম হার্দিকের মোটেই পছন্দ হয়নি। সেকারণেই তিনি দ্রুত মাহিকার সঙ্গে বিয়ে সেরে ফেলবেন বলে খবর ছড়াচ্ছে। শোনা যাচ্ছে, ২২ মে উদয়পুরে সাতপাক ঘুরবেন হার্দিক-মাহিকা। এই নিয়ে ড্রেসিংরুমেও নাকি মুখ খুলেছেন হার্দিক, এমনটাই সোশাল মিডিয়ায় গুঞ্জন। তবে এই খবরের সত্যতা নিয়ে সংশয় রয়েছে। আইপিএলের মাঝপথেই বিয়ে করবেন হার্দিক, এমনটা হওয়া কার্যত অসম্ভব। হার্দিক-মাহিকার তরফ নিয়ে এই নিয়ে কিছু ইঙ্গিতও করা হয়নি। ফলে ধরে নেওয়া যেতেই পারে, আপাতত বিয়েটা হচ্ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.