শয়নে-স্বপনে-জাগরনে ছিল ক্রিকেট। কিন্তু সেই প্রিয় ক্রিকেটই কেড়ে নিল ২০ বছরের তরতাজা প্রাণ। আইপিএলের ম্যাচ দেখে ফেরার পথে মর্মান্তিক পরিণতি হল দুই ভাইয়ের। বাইকে চেপে বাড়ি ফেরার পথে ফোনে বাবার সঙ্গে কথা বলছিলেন এক ভাই। সেসময়ে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় বাইকটি। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। ক্রিকেটমহলে চর্চা চলছে এই ভয়ংকর ঘটনা ঘিরে।
মৃত দুই ভাইয়ের নাম যজ্ঞ ভাটিয়া (২০) এবং আভাব ভাটিয়া (১৪)। দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দেখতে গিয়েছিলেন দুই ভাই। মাঠে প্রচুর ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেন। ম্যাচ শেষ হওয়ার পরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দুই ভাই। পিছনের আসনে থাকা আভাব ফোন করছিলেন বাবাকে। সেই কথোপকথনের মধ্যেই আচমকা বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়। জোরালো আওয়াজ পেয়ে বারবার ফোন করতে থাকেন যজ্ঞদের বাবা। কিন্তু সাড়া পাননি। পরে ছেলেদের মৃত্যুসংবাদ পান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, যজ্ঞ কলেজের টিমে নিয়মিত খেলতেন। আইপিএলে নেট বোলার হিসাবেও বেশ কয়েকবার সুযোগ পেয়েছেন, তারকা ক্রিকেটারদের বল করেছেন। তাঁর সোশাল মিডিয়াজুড়েও ছড়িয়ে রয়েছে ক্রিকেট মাঠের নানা ছবি-ভিডিও। পাশাপাশি গানবাজনার দিকেও ঝোঁক ছিল তাঁর। তরুণ ক্রিকেটারের এমন পরিণতিতে শোকে মুহ্যমান পরিচিতরা সকলেই। অন্যদিকে, আরসিবি ম্যাচের চারদিন পরেই ছিল আভাবের ১৫তম জন্মদিন। কিন্তু ট্রাকের ধাক্কায় শেষ হয়ে গেল তার জীবন।
পুলিশ সূত্রে খবর, ট্রাকের ধাক্কায় শূন্যে উড়ে যায় বাইকটি। দুই ভাইয়ের মাথার উপর দিয়ে চলে যায় ঘাতক ট্রাক। দুর্ঘটনার পরে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালান ট্রাকের চালক। বেশ কয়েকঘণ্টা পরে ট্রাকটি উদ্ধার করা হয়। কিন্তু চালকের খোঁজ এখনও পায়নি পুলিশ। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’