Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Imran Khan

‘ন্যূনতম মানবিকতাটুকুও নেই’, এবার পাকিস্তান সরকারকে তুলোধোনা ব্রায়ান লারার

ক্রিকেটবিশ্বে ক্রমশ খারাপ হচ্ছে পাকিস্তানের ভাবমূর্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:৪৮

options
link
‘ন্যূনতম মানবিকতাটুকুও নেই’, এবার পাকিস্তান সরকারকে তুলোধোনা ব্রায়ান লারার zoom
ব্রায়ান লারা। ফাইল ছবি।
Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আর শুধু পাকিস্তানের মধ্যে বা শুধু রাজনীতির আঙিনায় সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই সেই উদ্বেগ ক্রিকেট বিশ্বে ছড়িয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন অধিনায়ক ইমরানের উপযুক্ত চিকিৎসা এবং শারীরিক সুস্থতা বজায় রাখার দাবিতে খোলা চিঠি লিখেছেন। সেই তালিকায় নবতম সংযোজন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। আর পাঁচজন প্রাক্তন অধিনায়কের মতো ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাক সরকারকে তোপ দাগলেন তিনি।

শনিবার ইনস্টাগ্রাম পোস্টে লারা লিখেছেন, “যখন খেলতাম ইমরান খানের সঙ্গে আমার মাত্র কয়েক বার দেখা হয়েছে। কিন্তু ওই সামান্য সময়ে প্রতি যে সম্মান তৈরি হয়েছে সেটা চিরকাল থাকবে। যিনি নিজের কেরিয়ারের তুঙ্গে থাকার সময় পাকিস্তানের আশার আলো, গর্ব এবং অনুপ্রেরণা ছিলেন, তিনি কী করে এমন অবস্থায় পৌঁছলেন সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। ওঁর যত্ন এবং চিকিৎসা হচ্ছে না। সেই সহমর্মিতা এবং সম্মান দেওয়া হচ্ছে না যার যোগ্য উনি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যারিবিয়ান কিংবদন্তির সাফ কথা, ইমরানের প্রতি ন্যূনতম মানবিকতাটুকুও দেখাচ্ছে না পাকিস্তান। লারার কথায়, “আমিও অন্য প্রাক্তন অধিনায়কদের সঙ্গেই রয়েছি। প্রতিটি মানুষ যে যথাযথ, স্বাধীন চিকিৎসা এবং সম্মানের যোগ্য তা দেওয়া হোক ইমরানকেও। এটা রাজনীতির বিষয় নয়। আমাদের খেলার একজন কিংবদন্তির প্রতি ন্যূনতম মানবিকতা।”

দুর্নীতির অভিযোগে প্রায় তিনবছর ধরে জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী। সে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নিয়ে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। তারপর আবার তাঁকে জেলে পাঠানো হয়েছে। ওই স্বাস্থ্যপরীক্ষায় দাবি করা হয়, ইমরান সুস্থই আছেন। যদিও তাতে আস্থা নেই ক্রিকেটবিশ্বের। কিছুদিন আগে প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লেখেন ২১ জন প্রাক্তন অধিনায়ক। এর মধ্যে রয়েছেন ভারতের দুই ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর ও কপিল দেব। পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ইমরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। এবার ব্রায়ান লারাও উদ্বিগ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.