Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

বৈভব-ঈশানদের জন্য টাকা ঢালবেন কোটিপতি ব্যবসায়ী! এবার বিহার থেকেও নয়া আইপিএল দল?

এবার কি আইপিএলের দল নিয়ে বিহারবাসীর প্রত্যাশা পূর্ণ হতে চলেছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৫:৪০

options
link
বৈভব-ঈশানদের জন্য টাকা ঢালবেন কোটিপতি ব্যবসায়ী! এবার বিহার থেকেও নয়া আইপিএল দল? zoom
বৈভব সূর্যবংশী ও ঈশান কিষান।

আইপিএলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল আছে। যে রাজ্যগুলো থেকে দল নেই, তার মধ্যে বিহার অন্যতম। এবার কি বিহারবাসীর সেই প্রত্যাশা পূর্ণ হতে চলেছে? বৈভব সূর্যবংশী, ঈশান কিষানের মতো তারকার উত্থান বিহার থেকে। তাহলে বিহার থেকে কেন নিজস্ব দল থাকবে না? সেই প্রশ্ন তুলে বিহার থেকে নতুন আইপিএল দলের সম্ভাবনা উসকে দিলেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল।

সোশাল মিডিয়ায় কোটিপতি ব্যবসায়ী দীর্ঘ পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মতো বিহারের একটা দল থাকা দরকার বলে মনে হয় না? বিহার থেকে অনেক দারুণ ক্রিকেটার উঠে এসেছে। ঈশানের জন্ম পাটনায়। বৈভবের জন্ম সমস্তিপুরে। গোপালগঞ্জের সাকিব হুসেনের দিকেও সবার নজর আছে।’ তার সঙ্গে তিনি ঈশান ও বৈভবের বিভিন্ন নজির তুলে ধরেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৭২ বছর বয়সি ব্যবসায়ী আরও লেখেন, ‘বিহার এখনও ক্রিকেটে সেই সম্মান ও নিজস্ব পরিচিতি পায়নি। আমার বহুদিনের স্বপ্ন, বিহারের তরুণ প্রজন্ম নিজস্ব জায়গা খুঁজে পাক। বিহারের প্লেয়াররা যেন বিশ্বমানের পরিকাঠামো পান। আমি আত্মবিশ্বাসী, আমাদের বাচ্চারা সমস্ত সুযোগসুবিধা পাবে এবং বিশ্বের সেরা হয়ে উঠবে। আমার তরফ থেকে বিহারের ক্রিকেট দলকে সমস্ত সাহায্য করা হবে। আমার কাছে বিহার একটা রাজ্য নয়, একটা আবেগ।’

তারপরই নেটদুনিয়ায় প্রশ্ন, তাহলে কি বিহার নতুন আইপিএল দল পাচ্ছে? অনিলের জন্ম পাটনায়। বহু সংগ্রাম করে নিজস্ব ব্যবসার সাম্রাজ্য তৈরি করেছেন। বিভিন্ন সূত্র মতে, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে আইপিএলে দল বাড়ানোর জন্য বিসিসিআই কোনও দরপত্র আহ্বান করছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.