ফের চোটের ধাক্কা হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। আইপিএলের পর থেকে আর মাঠে নামেননি তারকা অলরাউন্ডার। তারপর একাধিক সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু পুরনো চোটের জন্য খেলতে পারেননি। আশা করা গিয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে হার্দিককে। তবে সেটাও সম্ভবত হচ্ছে না। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ফিট হওয়ার মুখে ফের হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফিট হওয়ার পথে এগোচ্ছিলেন হার্দিক। ১৩ সেপ্টেম্বর থেকে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বিসিসিআইকে প্লেয়ারদের ফিটনেস রিপোর্ট জমা করতে হয়। আর সেখানেই ধাক্কা। এক সূত্র মারফৎ জানা গিয়েছে, “হার্দিক ভালোভাবেই বল করছিলেন। কিন্তু তাঁকে থামিয়ে দেওয়া হয়েছে। কারণ তাঁর পায়ে সমস্যা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই হয়তো বল করা শুরু করবেন। তবে আফগানিস্তান সিরিজের জন্য এখনই ফিট হতে পারবেন না। ব্যাটিংয়ে সমস্যা নেই। তবে সম্পূর্ণ ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্টার অফ এক্সেলেন্স পুরোপুরি নিশ্চিত হতে চায়।”
আরও পড়ুন:
আসলে সাম্প্রতিক সময়ে সিইও নিয়ে প্রশ্ন উঠেছে। দু’দিন আগে যদি কোনও ক্রিকেটারকে ফিট ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তিনি কীভাবে ফের চোট নিয়ে আবার সিরিজের বাইরে চলে যাচ্ছেন? জশপ্রীত বুমরাহ বা হর্ষিত রানার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এমনকী চোট থেকে ফিরে ফের একই চোট চেয়েছেন। সেই কারণে হার্দিককে নিয়ে অতি সাবধানী সিইও।
তবে হার্দিককে নিয়ে সাবধানী হওয়ার কারণও আছে। এর আগে একাধিকবার চোট সারিয়ে ফেরার মুখে চোট পেয়েছেন। পিঠের চোটের জন্য আইপিএলে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। আফগানিস্তান সিরিজ, ইংল্যান্ড সিরিজে খেলেননি। যা শুধু হার্দিকের জন্য নয়, ভারতের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় ধাক্কা। হার্দিক ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০২৫-র মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতীয় রাজার দৌলতে তৃষ্ণা মেটে ইংল্যান্ডের গ্রামবাসীর, ১৬২ বছরের ‘মহারাজা কুয়ো’ আজও বিস্ময়
-
সাংসদ পদ নিয়ে টানাটানি, স্পিকারের কাছে বাড়তি সময় চাইলেন এনসিপিআই সাংসদরা
-
অর্থাভাবে জোটেনি রং-তুলি! শান্তিপুরের বিকাশের পেন-ড্রয়িংই ঠাঁই পাবে থাইল্যান্ডের প্রদর্শনীতে
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মিলবে হোটেল? ভক্তদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ বিধায়কের
-
তফসিলি জাতিভুক্ত এবিভিপি নেতা নিখিলকে মারধর, কুকথা! রিপোর্ট চাইল এসসি কমিশন