Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Big Bash League

বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ধোনিদের ‘ঘরে’ শুরু আইপিএলের মতো আরও এক কোটি টাকার লিগ!

শুধু আইপিএল নয়। ভারতে আয়োজিত হবে আরও এক বিরাট ফ্র্যাঞ্চাইজি লিগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১২:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১২:৪৯

options
link
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ধোনিদের ‘ঘরে’ শুরু আইপিএলের মতো আরও এক কোটি টাকার লিগ! zoom
চিপক স্টেডিয়াম। ফাইল ছবি

শুধু আইপিএল নয়। ভারতে আয়োজিত হবে আরও এক বিরাট ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে পুরো টুর্নামেন্ট নয়। শুধু উদ্বোধনী ম্যাচটি হবে ভারতে। আর সেটা হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচটি এবার হবে ভারতের মাটিতে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখে এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএলের পরই বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ বিগ ব্যাশ। ভারতেও ওই টি-২০ টুর্নামেন্টের প্রচুর সমর্থক রয়েছেন। সেই সমর্থককূলের কথা মাথায় রেখেই ভারতের মাটিতে বিগ ব্যাশ শুরুর উদ্যোগ। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্মকতা সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, অস্ট্রেলিয়া বোর্ডের কয়েকজন কর্তা ইতিমধ্যে চিপক পরিদর্শন করে গিয়েছেন। ম্যাচ আয়োজন নিয়ে নাকি চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়া বোর্ডের কর্তারা সেই ম্যাচটিও দেখেন। ফেব্রুয়ারি থেকে এই নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। তবে এখনও দুই বোর্ডের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাছাড়া বিগ ব্যাশের সূচিও ঘোষণা হয়নি। সাধারণত ডিসেম্বর মাসে হয় অস্ট্রেলিয়ার লিগ। এবার প্রথম ম্যাচ হতে পারে পার্থের সঙ্গে সিডনির। সূত্রের দাবি, ইতিমধ্যেই ভারতীয় স্পনসর এবং ভারতের সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই চুক্তি চূড়ান্ত হলে আগামী বিবিএলের প্রথম ম্যাচ হবে ভারতে। যা ইতিহাসে প্রথমবার। বিসিসিআই অবশ্য অতীতে একাধিকবার আইপিএল বিদেশের মাটিতে করেছে। কিন্তু অন্য কোনও দেশের লিগের ম্যাচ এভাবে আয়োজন করেনি ভারতীয় বোর্ড। এমনকী ক্রিকেট অস্ট্রেলিয়াও দেশের বাইরে বিগ ব্যাশের কোনও ম্যাচ আয়োজন করেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.