একটা, দু’টো নয়। স্রেফ এক বছরের মধ্যে বিভিন্ন স্তরে পাঁচ-পাঁচটি আইসিসি ট্রফি জিতেছে ভারত। সময়-সুযোগের অভাবে সব দলকে সংবর্ধনা দেওয়া হয়নি। এবার এই পাঁচটি আইসিসি ট্রফি জয়ী দলকে একযোগে সংবর্ধনা দেবে বিসিসিআই। আগামী ১৫ মার্চ দিল্লিতে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হবে।
২০২৫ সাল থেকে এ পর্যন্ত কার্যত ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগ চলছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দিয়ে শুরুটা হয়েছিল। সেই সাফল্যের রীতি ধরে রেখেছে ভারত। গত বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন হরমনপ্রীত সিংরা। অনূর্ধ্ব-১৯ পুরুষ ও মহিলা দলও গত এক বছরের মধ্যেই বিশ্বসেরার খেতাব পেয়েছে। বোর্ড সূত্রের খবর, ১৫ মার্চ নমন উৎসবে পাঁচটি ভারতীয় দলকেই আমন্ত্রণ জানানো হবে। এবং তাঁদের সম্মানিত করা হবে।
বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবির বিজয়োৎসবকে ঘিরে মর্মান্তিক ঘটনার পর যাবতীয় ‘ভিকট্রি প্যারেড’ বন্ধ করে দিয়েছে ভারতীয় বোর্ড। হরমনপ্রীত কৌররা বিশ্বজয়ী হওয়ার পর কিছু হয়নি। আহমেদাবাদে সূর্যকুমারদের নিয়েও কিছু হয়নি। সোমবার সকালে শুধু বিশ্বজয়ী ভারত অধিনায়ককে নিয়ে আইসিসি ফটোশুট করেছে। যাবতীয় সেলিব্রেশন তুলে রাখা হয়েছে ওই নমন অ্যাওয়ার্ডসের জন্যই। আগামী ১৫ মার্চ নয়াদিল্লিতে টিমকে সংবর্ধিত করা হবে। যে অনুষ্ঠান এবার মুম্বই থেকে সরিয়ে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে। শোনা যাচ্ছে, আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, এবার সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জুনিয়রদেরও সম্মানিত করা হবে। জানা গিয়েছে, ওইদিনই বোর্ডের বার্ষিক পুরস্কারগুলিও দেওয়া হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের