ইংল্যান্ড-আয়ারল্যান্ডে সিরিজ হার। চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশাও কার্যত শেষ। প্রশ্ন অনেক, টিম ম্যানেজমেন্টের মধ্যে মতপার্থক্য আরও বেশি। সামনে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর ও সেন্টার অফ এক্সিলেন্স-এর প্রধান ভিভিএস লক্ষ্মণকে বিশেষ বৈঠকে ডেকেছে বিসিসিআই। সেই আলোচনা যে শান্তিপূর্ণ হবে, তার নিশ্চয়তা কেউ দিচ্ছে না।
৩ সেপ্টেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার মুম্বইতে এই মিটিংটি ডাকা হয়েছে। সেখানে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়াও থাকবেন। আয়ারল্যান্ডে গিয়ে লজ্জার সিরিজ হেরে এসেছে ভারত। এরপর ইংল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে চুনকাম। দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই। তবে বিশ্বজয়ের পর সিরিজ হার নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। শুধু টি-টোয়েন্টি নয়, টেস্টের অবস্থাও বেশ খারাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের মুখ থেকে ড্র হয়েছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্ভাবনা প্রায় শেষের পথে।
আরও পড়ুন:
তাছাড়া সামনে কঠিন লড়াই আছে। বছর শেষে নিউজিল্যান্ড সফর। যেখানে ভারতের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তার জন্য পরিকল্পনা দরকার। তবে সবচেয়ে বড় সমস্যা হল চোট-আঘাত। প্রায়ই চোট পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়ার মতো প্রয়োজনীয় ক্রিকেটার।
আগের সিরিজের পর্যবেক্ষণে গম্ভীরকে নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। তাছাড়া ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানারা পুরোপুরি ফিট না হলেও তাঁদের দলে রাখা রয়েছে। যদি কোনও খেলোয়াড় একশোভাগ ফিট না হন, তাহলে কখন এবং কীসের ভিত্তিতে তাঁকে নির্বাচন করা হল? সেই জায়গায় তো নতুন কাউকে সুযোগ দেওয়া যেত। আবার প্লেয়াররা কেন এত চোট পাচ্ছেন? তার উত্তর একমাত্র আছে ভিভিএস লক্ষ্মণের কাছে। এই নিয়ে আগেও মতবিরোধ প্রকাশ্যে আসছে। ৩ সেপ্টেম্বরের মিটিংও কি অগ্নিগর্ভ হয়ে উঠবে? প্রশ্ন থাকছেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা
-
মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?
-
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ ক্ষুব্ধ ব্যক্তির!