২০২৭ বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিত শর্মাকে? প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে জল্পনার শেষ নেই। বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতীয় বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের অন্যতম এজেন্ডাই ছিল ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপ। সেই রোডম্যাপে রোহিত শর্মা (Rohit Sharma) আদৌ রয়েছেন কিনা সেই নিয়ে জল্পনা ছিলই। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া যা বললেন, তাতেও রোহিতকে নিয়ে ধোঁয়াশা কাটল না।
বৃহস্পতিবার বৈঠক শুরুর আগে খবর ছড়ায়, লর্ডস ওয়ানডের আগে রোহিতকে সত্যিই বলে দেওয়া হয়েছিল, যে এবার তাঁর বিদায়ের সময় চলে এসেছে। তাতে নাকি প্রচণ্ড রেগে গিয়েছিলেন হিটম্যান। তবে শেষ পর্যন্ত রাজি হয়ে যান। এমন ঘটনার পর তাঁকে আদৌ বিশ্বকাপের রোডম্যাপে রাখা হবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে মূলত তিন জন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা ছিল, তাঁরা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। তবে বৈঠক শেষে রোহিত নিয়েই মুখ খুলেছেন সাইকিয়া।
আরও পড়ুন:
এদিনের বৈঠকে সাইকিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট মিঠুন মানহাস, হেড কোচ গৌতম গম্ভীররা। দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইকিয়া বলেন, “রোহিত শর্মা ভালো খেলছে, তাই গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটা ম্যাচেই ভাল খেলেছে। শেষ ম্যাচটায় তো ১৩০-১৪০ রানও করল। আপনারা আর কী চান? এত গুঞ্জন কীসের। আমি এসব গুজবে মোটেই কান দিই না।” কিন্তু রোহিত যে দলে থাকছেনই, স্পষ্ট করে সেটা বলেননি সাইকিয়া। ফলে গুঞ্জন একেবারে থামার অবকাশ নেই।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এশিয়ান গেমসের জন্য ভিভিএস লক্ষ্মণকে কোচ করা হবে। জল্পনা চলছিল তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সাইকিয়া জানিয়েছেন সেরকম কোনও সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতেও এখনই কোনও বদল হচ্ছে না। অর্থাৎ সাম্প্রতিক অতীতে গম্ভীর-আগরকরদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও আপাতত তাঁরা চাকরি বাঁচিয়ে ফেলেছেন। তবে ঘরের মাঠে ভারতীয় দল কেমন খেলে, তার উপর অনেকখানি নির্ভর করছে বিশ্বকাপের রোডম্যাপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির