Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
BCCI

ভিআইপি ট্রিটমেন্ট! আফগান সিরিজের আগে রো-কো’র অনুশীলনের জন্য আলাদা ব্যবস্থা বিসিসিআইয়ের 

ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একমাত্র টেস্ট ম্যাচ খেলতে দল ইতিমধ্যেই নিউ চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ২১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ২১:৩৭

options
link
ভিআইপি ট্রিটমেন্ট! আফগান সিরিজের আগে রো-কো’র অনুশীলনের জন্য আলাদা ব্যবস্থা বিসিসিআইয়ের  zoom
রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফাইল ছবি।

ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একমাত্র টেস্ট ম্যাচ খেলতে দল ইতিমধ্যেই নিউ চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছে। টেস্ট ম্যাচ শুরু হবে ৬ জুন থেকে। এরপর ১৩ জুন ধরমশালায় শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য আলাদা করে অন্যত্র প্রস্তুতি সারবেন রোহিত শর্মা, বিরাট কোহলি। 

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দিতে হাজির হননি রোহিত শর্মা। ১ জুন থেকে শুরু হয়েছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। সেখানকার ম্যাচে উপস্থিত ছিলেন হিটম্যান। মঙ্গলবার রোহিত বেঙ্গালুরুতে যাননি। ওয়ানডে সিরিজের আগে তাঁকে আলাদা করে ফিটনেস ট্রেনিংয়ের জন্য বলা হয়েছে। এবার জানা গেল ৯ থেকে ১১ জুন পর্যন্ত মুলানপুরের আধুনিক ট্রেনিং ফেসিলিটিতে অনুশীলন করবেন রোহিত শর্মা। কেবল তিনি নন, সেখানে প্রস্তুতি সারবেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার-সহ সিনিয়র ক্রিকেটাররা। শিবির শেষ হলে দল সরাসরি ধরমশালার উদ্দেশে রওনা দেবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ক্যাম্পে এমন কিছু ক্রিকেটারও থাকতে পারেন, যাঁরা টেস্ট ম্যাচের পর ওয়ানডে প্রস্তুতিতে যোগ দেবেন। তরুণ পেসার প্রিন্স যাদব প্রথমে নেট বোলার হিসাবে থাকলেও পরে মূল দলে সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। এদিকে মহম্মদ সিরাজের খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে টানা খেলার ফলে তাঁর ওয়ার্কলোড নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে গুরনূর ব্রার বা আকিব নবি সুযোগ পেতে পারেন।

আকিব নবি ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। রনজি ট্রফিতে ৬০টি উইকেট নিয়ে তিনি জম্মু ও কাশ্মীরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি নেট বোলারদের তালিকায় রয়েছেন, যেখানে আরও কয়েকজন তরুণ প্রতিভাও সুযোগের অপেক্ষায়। তবে ওয়ানডে সিরিজে আবারও সবচেয়ে বেশি নজর থাকবে রো-কো’র দিকে। রোহিত এখনও পুরোপুরি ফিট নন। অন্যদিকে কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারের আইপিএলে অসাধারণ ব্যাটিং করে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছেন। মনে করা হচ্ছে, এই ফর্ম বজায় রাখতে পারলে পরের বছর ওয়ানডে বিশ্বকাপের দলে তাঁর জায়গা আরও মজবুত হয়ে উঠবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.