আইপিএলে স্বপ্নের অভিযান। ১৫ বছর বয়সেই অরেঞ্জ ক্যাপ-সহ একাধিক সাফল্য বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ঝুলিতে। এবার আর রাজস্থান রয়্যালসের জার্সি নয়। টিম ইন্ডিয়ার নীল জার্সিতে বৈভবের দাপট দেখতে মুখিয়ে দেশের ক্রিকেট-ভক্তরা। কবে সেই স্বপ্নপূরণ হবে? সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই।
তার দল রাজস্থান ফাইনালে খেলেনি। তবু ট্রফি দেওয়ার অনুষ্ঠানে বৈভবের দিকেই যত নজর। পাঁচটি ব্যক্তিগত খেতাব জিতেছে ১৫ বছর বয়সি ক্রিকেটার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফাইনাল চলাকালীন বৈভবের পাশে বসে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ফাইনালের পর বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াকে বৈভবের আন্তর্জাতিক অভিষেক সম্পর্কে জিজ্ঞেস করা হয়।
আরও পড়ুন:
যার উত্তরে সইকিয়া জানান, “এবারের আইপিএলটা দারুণ কাটল। আশা করি, সব সমর্থক দারুণ আনন্দ করেছেন। টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরসিবি’কে অভিনন্দন জানাই। বৈভব সূর্যবংশী দারুণ প্লেয়ার। ওর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাকে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই সবকিছু করবে।” অর্থাৎ বোর্ড সচিব ইঙ্গিত দিয়ে রাখলেন, খুব দ্রুত বৈভবের আন্তর্জাতিক অভিষেক হতে পারে।
এবার কী কী পুরস্কার পেল বৈভব? ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ পেল। যার জন্য পাচ্ছে ১০ লক্ষ টাকা। টুর্নামেন্টের সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে হল এমভিপি। তার জন্য পাবে ১৫ লক্ষ টাকা। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট- ২৩৭। তার জন্য পাচ্ছে ১০ লক্ষ টাকা। সবচেয়ে বেশি ছয়ও হাঁকিয়েছে সে। ৭২টি ছক্কা মেরে ১০ লক্ষ টাকা পাচ্ছে। এখানেই শেষ নয়। টুর্নামেন্টের সেরা উঠতি প্রতিভা, অর্থাৎ ইমার্জিং প্লেয়ারও হয়েছে সে। যার জন্য পাচ্ছে ১০ লক্ষ টাকা। ৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় ৪৮.৫০। ৭২টা ছক্কা। এবার বৈভবকে টিম ইন্ডিয়ায় দেখতে চায় ভক্তরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার