সারা বছর ধরে ম্যাচ। কোনও ফুরসত নেই টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের। সব মিলিয়ে চিন্তায় বিসিসিআইও। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদেশ সফরের আগে। যেখানে গিয়ে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময়ই পাওয়া যাচ্ছে না। অতএব উপায়? অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গেও এবার আলোচনায় বসতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে ভবিষ্যতে সূচি পরিবর্তন করা যায়।
সাম্প্রতিক অতীতে ‘সেনা’ দেশগুলিতে ভারতের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। অস্ট্রেলিয়ায় লজ্জার হার। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ব্যর্থতা। বছর শেষে কঠিন নিউজিল্যান্ড সফর। অথচ সেই সিরিজগুলোর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার খুব বেশি সময় থাকে না। যেমন ২০২৫-এ আইপিএল শেষ হয় ৩ জুন। আর ইংল্যান্ড সফরে ভারতের প্রথম টেস্ট ছিল ২০ জুন থেকে।
আরও পড়ুন:
এই ঠাসা সূচি নিয়ে বিসিসিআইও চিন্তিত। সম্প্রতি ভারতের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুম্বইয়ে বোর্ডের একটি বৈঠক ছিল। তারপর বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “সারা বছরে এত ম্যাচ আয়োজন বোর্ডের কাছেও চ্যালেঞ্জ। ভবিষ্যতে যখন ‘ফিউচার ট্যুরস প্রোগ্রামে’র সূচি তৈরি হবে, তখন এদিকে নজর রাখতে হবে। আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ফোরামের বৈঠকে বসব। আমাদের এমনভাবে সূচি তৈরি করতে হবে, যাতে ‘সেনা’ দেশগুলোতে কোনও বড় আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ বা প্রস্তুতিমূলক ম্যাচ থাকে।”
অনেক ম্যাচ খেলায় আরও একটা সমস্যা হচ্ছে। সেটা হল, প্লেয়াররা প্রচুর চোট-আঘাত পাচ্ছেন। সইকিয়াও এই নিয়ে চিন্তিত। তিনি বলেন, “ইংল্যান্ড সিরিজে আমাদের ১৫ জন প্লেয়ার খেলতে গিয়েছিল। ম্যাচ চলাকালীন ৩-৪ জন চোট পায়। এর আগে তারা দু’মাস আইপিএল খেলে গিয়েছিল। এগুলো প্লেয়ারদের স্বাস্থ্যে প্রভাব ফেলে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল