Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
BCCI associate partners

কে বলেছে ক্রিকেটের দুর্দিন! নতুন ৩ সহকারী স্পনসর পেল বিসিসিআই, টাকার অঙ্ক চমকে দেবে

এবার স্পনসর বাছার জন্য একাধিক কঠিন শর্ত চাপিয়েছিল বিসিসিআই। সেগুলি মেনেই ভারতীয় ক্রিকেটে যুক্ত হল ৩ সংস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:৪৭

options
link
কে বলেছে ক্রিকেটের দুর্দিন! নতুন ৩ সহকারী স্পনসর পেল বিসিসিআই, টাকার অঙ্ক চমকে দেবে zoom
ফাইল ছবি।
Advertisement

ক্রিকেট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে! দর্শক আগ্রহ হারাচ্ছেন ২২ গজের লড়াইয়ে! এই ‘মিথ’ ফের ভেঙে দিল বিসিসিআই। ফের মেগা স্পনসরশিপ চুক্তি নিশ্চিত করে ফেলল ভারতীয় দল। একযোগে তিন নতুন সংস্থার সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল ভারতীয় বোর্ড। টিম ইন্ডিয়ার সহকারী স্পনসর হিসাবে যোগ দিল ক্যাম্পা, এসবিআই লাইফ এবং চ্যাট জিপিটি।

এই মুহূর্তে বিসিসিআইয়ের মূল স্পনসর টায়ার প্রস্তুতকারক সংস্থা অ্যাপলো টায়ার্স। সেই সঙ্গে আরও একাধিক স্পনসর রয়েছে। তাঁদের সঙ্গে এই ৩ সংস্থা যোগ দিল। ৩ সংস্থার থেকে মোট ১৩০ কোটি টাকা পাবে বিসিসিআই। যা আগের সহকারী স্পনসরদের থেকে প্রাপ্য টাকার চেয়ে ৪৪ শতাংশ বেশি। ২০২৮-র মার্চ পর্যন্ত সংস্থাগুলির সঙ্গে চুক্তি করছে বিসিসিআই। ভারতীয় পুরুষ দলের প্রায় ৩৫টি ম্যাচকে চার্জযোগ্য বলে ধরা হয়েছে। এসবিআই লাইফ এবং চ্যাট জিপিটি ১.২ কোটি টাকা করে ম্যাচপিছু দেবে। আরও ক্যাম্পা ম্যাচপিছু দেবে ১.৩১ কোটি টাকা। এই ম্যাচগুলোর মধ্যে দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক সিরিজ ও ইভেন্টগুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে ঘরোয়া ম্যাচ, এসিসি ও আইসিসি ইভেন্ট এবং সিনিয়র মহিলা দলের আন্তর্জাতিক ম্যাচগুলো এর বাইরে থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগের তুলনায় বেশ খানিকটা বাড়তি টাকা এবার কো স্পনসরশিপে পাচ্ছে বিসিসিআই। তবে এই স্পনসর খুঁজতে বেশ কালঘাম ছুটেছে কর্তাদের। কারণ স্পনসর খোঁজার ক্ষেত্রে এবার বেশ কঠিন শর্ত চাপিয়েছিল ভারতীয় বোর্ড। মদ, তামাক প্রস্তুতকারক বা বেটিং সংস্থার ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা চাপিয়েছিল বিসিসিআই। যে কারণে ‘ড্রিম ১১’র সঙ্গে চুক্তি বাতিল করতে হয়। এবার টায়ার, রং ও ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থাকেও নিলাম প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়। যাতে বর্তমান স্পনসর অ্যাপোলো টায়ার্স, অ্যাডিডাস ও এশিয়ান পেইন্টসের স্বত্ব বজায় থাকে। সেই কারণে এমআরএফ, সিইএটি, বার্জার পেইন্টস, জেএসডব্লিউ পেইন্টস, নাইকি, পুমা এবং ডেকাথলনের মতো সংস্থা দরপত্র জমা দিতে পারেনি।

এছাড়া টেন্ডারে দর হাঁকা সংস্থাগুলোর উপর কিছু আর্থিক শর্ত চাপানো হয়। সেই হিসেবে একটি কোম্পানির বিগত তিন বছরে গড় টার্নওভার কমপক্ষে ১০০ কোটি টাকা হতে হবে। কোনও কনসোর্টিয়াম গ্রহণ করা হবে না। সব শর্ত মেনে ৩ সংস্থা ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.