Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
PSL

‘ভাইজান’ পাকিস্তানের সঙ্গে বেইমানি! পিএসএলে ক্রিকেটার পাঠানো নিয়ে ‘সংশয়ে’ বাংলাদেশ বোর্ড

শুরুতে এনওসি দিয়েও বেঁকে বসল বাংলাদেশ বোর্ড। আইপিএলের পর পিএসএলেও মুস্তাফিজুরদের খেলা নিয়ে সংশয়। কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১২:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১২:৩৯

options
link
‘ভাইজান’ পাকিস্তানের সঙ্গে বেইমানি! পিএসএলে ক্রিকেটার পাঠানো নিয়ে ‘সংশয়ে’ বাংলাদেশ বোর্ড zoom
বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়া নিয়ে সংশয়। ফাইল ছবি।

অদ্ভুত বিড়ম্বনায় বাংলাদেশের ক্রিকেটাররা। আইপিএলে তাঁরা খেলতে চান। কিন্তু অধিকাংশই সুযোগ পান না। আবার মুস্তাফিজুর রহমান সুযোগ পেলেও তাঁকে ছেঁটে ফেলে ভারতীয় বোর্ড। বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএলে (PSL) খেলতে চান। মুস্তাফিজুর-সহ কয়েকজন সুযোগও পান। কিন্তু এবার সেখানে তাঁদের খেলা নিয়েও তৈরি হয়ে গেল সংশয়।

কেন এই সংশয়? আসলে আফগানিস্তানের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি। মাঝে মাঝেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে আক্রমণ চালাচ্ছে আফগানরা। তাছাড়া বালোচ বিদ্রোহীদের নিয়ে এমনিতেই চাপে পাক সরকার। সব মিলিয়ে সে দেশে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বেশ বড়সড় প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ ক্রিকেটারদের পাকিস্তানে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয়ে বাংলাদেশ বোর্ড। বিসিবি বলছে, একমাত্র বাংলাদেশ সরকার যদি অনুমতি দেয়, তবেই ক্রিকেটাররা পিএসএলে খেলতে যেতে পারবেন।

Advertisement

বাংলাদেশ বোর্ডের কর্তা নাজমূল আবেদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটারদের জন্য পাকিস্তান আদৌ নিরাপদ কিনা সেটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের কাছ থেকে এ বিষয়ে ছাড়পত্র চাইবে বোর্ড। একমাত্র সরকার ছাড়পত্র দিলেই ক্রিকেটারদের পাঠানো হবে পাকিস্তানে। তিনি বলছেন, “সাধারণ পরিস্থিতি হলে এসবের দরকার পড়ে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না দিলে কোনওভাবেই পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানো সম্ভব নয়।”

অতএব যা পরিস্থিতি দাঁড়াল, তাতে আইপিএলের পর পিএসএলে মুস্তাফিজুর রহমানদের খেলা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। বাংলাদেশ থেকে পিএসএলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর, তানজিদ তামিম, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। শুরুতে এঁদের প্রত্যেককেই এনওসি দিয়েছিল বাংলাদেশ বোর্ড। কিন্তু এখন সেটাই নির্ভর করছে সরকারের ছাড়পত্রের উপর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.