বাংলাদেশে গিয়ে কি ক্রিকেট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া? চার বছর আগে বাংলাদেশে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এরপর ২০২৫-র জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি। পদ্মাপারে সরকার বদলের পর নতুন ক্রিকেট বোর্ড প্রধান তামিম ইকবাল বহুবার স্বাগত জানিয়েছেন। এবার ফের তিনি জানালেন, বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ। তাই এখন ভারতের সিরিজ খেলতে যেতে সমস্যা হওয়ার কথা নয়।
বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও ‘ভারত বিদ্বেষে’র চরম আবহে পদ্মাপারে ভারতের সিরিজ স্থগিত। পূর্ববর্তী মহম্মদ ইউনুস সরকার সব ক্ষেত্রে ভারতের থেকে দূরত্ব বাড়িয়েছিল। ক্রিকেটও তার মধ্যে ছিল। চলতি বছর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেট-সম্পর্ক ঠিক করতে এগিয়ে এসেছে বাংলাদেশ। এখনও সবুজ সংকেত দেয়নি বিসিসিআই। এবছরের সেপ্টেম্বরে তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ভারতের বিরুদ্ধে হবে বলে আশাবাদী বাংলাদেশ বোর্ড।
আরও পড়ুন:
যা নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, “ভারত সিরিজ নিয়ে এই মুহূর্তে আমার কাছে কোনও খবর নেই। আমরা বিসিসিআইকে ইমেল করেছি। আশা করি তারা খেলতে আসবে। ভারত এলে এদেশে সবার মাঝে বাড়তি উত্তেজনা থাকে। দর্শক, সাংবাদিক থেকে শুরু করে সবাই মুখিয়ে থাকে। বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ। বিসিবি সভাপতি হিসেবে আমারও কিছু গণ্ডি আছে। আমাদের পক্ষ থেকে যা করা দরকার, সব করছি। সিরিজ হোক বা স্থগিত হোক, খুব তাড়াতাড়ি সব জানতে পারব।” অর্থাৎ ঘুরিয়ে তিনি মেনে নিলেন, সাম্প্রতিক অতীতে বাংলাদেশে নিরাপত্তার সমস্যা ছিল।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিসিআইয়ের সঙ্গে ক্রমশ ‘শত্রুতা’ বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষমেশ ভারতে বিশ্বকাপও খেলতে আসেনি তারা। বাংলাদেশেরই একাংশ মনে করে, ভারতে বিশ্বকাপ খেলতে না আসা ঐতিহাসিক ভুল। টিমের অবশ্যই বিশ্বকাপ খেলা উচিত ছিল। ভোট-পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক ভালো। তবে ‘ভারত বিদ্বেষ’ একেবারে উবে যায়নি। তাই সিরিজ নিয়ে এখনও সংশয় আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ