আইপিএলের মাঝেই কলকাতায় হাজির শাকিব আল হাসান (Shakib Al Hasan)। সোমবার রাতেই শহরে এসে পৌঁছেছেন প্রাক্তন নাইট তারকা। কেকেআরের হয়ে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছেন বাংলাদেশি ক্রিকেটার। পড়শি দেশের কিংবদন্তি তারকা এখন বাংলাদেশেই ‘নিষিদ্ধ’। হঠাৎ কলকাতায় কী করছেন শাকিব?
২০১১ থেকে ২০১৭ পর্যন্ত টানা নাইট রাইডার্সে খেলেছেন। পরে ২০২১ সালে আবার ফিরে আসেন। শুধু আইপিএল নয়, ভারতের মাটির সঙ্গে ওতপ্রোত যোগাযোগ শাকিবের। দেশের হয়ে ওয়ানডে ও টেস্ট- দু’টি ফরম্যাটেই শেষ ম্যাচ খেলেছেন এদেশের মাটিতেই। তারপর বহুবার বাংলাদেশে প্রত্যাবর্তনে জল্পনা উঠলেও তা বাস্তব হয়নি। উলটে বাংলাদেশে ফিরলে খুনের মামলায় গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
নিজের দেশে ফিরতে না পারলেও কলকাতায় হাজির শাকিব। এসে উঠেছেন বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে। ঘটনাচক্রে, একই হোটেলে কেকেআর দলও আছে। বর্তমান টিমের কয়েকজনের সঙ্গে শাকিবের দেখাও হয়েছে। কিন্তু কেন আচমকা কলকাতায় উপস্থিত শাকিব? জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে শহরে এসেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা।
উল্লেখ্য, ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশছাড়া শাকিব আল হাসান। প্রবল জনরোষের জেরে দেশের মাটিতে খেলাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে শাকিবের। তবে নতুন সরকার গঠনের পর সেই ছবিটা পালটাতে চেষ্টা করছে বিসিবি। জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ বোর্ড। তাদের আবেদন, শাকিবের বিরুদ্ধে ঝুলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হোক। প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ট্রাম্প এবার দয়ালু, কেপ ভার্দে তারকা ভোজিনহার ইচ্ছা পূরণে কঠোর আইন ভাঙছে আমেরিকা
-
কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের
-
‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রামই কেন নিষিদ্ধ? চরম বিতর্কে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র
-
অনলাইনে দিতেই হবে হাজিরা, বাংলাদেশে নেটওয়ার্ক পেতে গাছে চড়ে বসলেন প্রধান শিক্ষক
-
পদ ছেড়েছিলেন পবিত্র ও স্ত্রী! নন্দীগ্রামের সেই পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি সদস্য