Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
WTC Bangladesh India

ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?

ইতিহাস গড়ে অস্ট্রলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতেরও উপরে উঠে এসেছে বাংলাদেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৩:৪৩

options
link
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা? zoom
ইতিহাস গড়ে অস্ট্রলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ।
Advertisement

ইতিহাস গড়ে অস্ট্রলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ। মাত্র একমাস আগে এই তানজিদ হাসানরাই হেরেছিলেন দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তলার দিকেই ছিল টাইগার ব্রিগেড। কিন্তু একটা জয়েই ছবিটা ওলটপালট হয়ে গিয়েছে। আপাতত পয়েন্ট তালিকায় ভারতেরও উপরে উঠে এসেছে বাংলাদেশ। ব্যবধান এতটাই বেশি যে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও পয়েন্ট তালিকায় এগোতে পারবে না ভারত।

১৬ আগস্ট, ২০২৬। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটার কথা। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। ২৩ বছর পর অজিভূমে টেস্ট খেলতে নেমেছিল ওপার বাংলার টাইগাররা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এটা বাংলাদেশের ৩ নম্বর টেস্ট। আর তৃতীয় টেস্টেই প্রথমবারের মতো জয়ের স্বাদ পেলেন মেহেদি মিরাজরা। ‘ফার্স্ট বয়’ অজিদের হারিয়ে বাংলাদেশে উৎসবের মেজাজ।

Advertisement

অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলেও বড়সড় লাফ দিল টাইগাররা। ২০২৫-২০২৭ সাইকেলে বাংলাদেশ খেলেছে পাঁচটি টেস্ট। তার মধ্যে তিনটি ম্যাচই জিতেছেন মেহেদি হাসান মিরাজরা। ফলে তাঁদের পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ৬৬.৬৭ শতাংশে। একলাফে উঠে এসেছেন চতুর্থ স্থানে। ভারত নেমে গিয়েছে একধাপ নিচে। অর্থাৎ শুভমান গিলরা রয়েছেন পঞ্চম স্থানে। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। কিন্তু সেখানে জিতলেও বাংলাদেশকে টপকাতে পারবে না ভারতীয় দল। কারণ এই টেস্ট জিতলে ভারতের পয়েন্ট হবে ৫০ শতাংশ, বাংলাদেশের তুলনায় অনেক কম।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচ খেলে সাতটিতে জিতেছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে তিনটে জয় এসেছে তাদের। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা ৬ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় সবচেয়ে উপরে থাকা দুই দল খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আপাতত বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলা অত্যন্ত কঠিন। শ্রীলঙ্কা সিরিজে জিততে না পারলে ভারতের ফাইনাল খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে যাবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.