অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপট অব্যাহত। তৃতীয় দিনের শেষে ‘টাইগার’রা ৬৭ রানে এগিয়ে। ব্যাটিং বিক্রমের পর দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও অজিদের চাপে রেখেছেন নাজমুল হোসেন শান্তরা। অল্প রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথরা। এর মধ্যে আউট হয়ে হেড যে কাণ্ডটি করলেন, তা দেখে অবাক ক্রিকেটভক্তরা। বিস্ময় চেপে রাখতে পারলেন না প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। সব মিলিয়ে অজিভূমে প্রথম টেস্ট ম্যাচ জয়ের গন্ধ পাচ্ছে বাংলাদেশ।
টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে বল হাতে ঝড় তুলেছেন হাসান মাহমুদ। ৫৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৯৮ রানে। জবাবে বাংলাদেশ তোলে ৪২৬। সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান। ৮৪ রান নাজমুল হোসেন শান্তর। মেহেদি হাসান মিরাজও ৬৫ রান করেন। একাধিক ক্যাচ মিস করেন স্মিথ, হেডরা। ৮৯ রান দিয়ে ৬ উইকেট তোলেন জশ হ্যাজেলউড। টেস্টে ৩০০ উইকেট হয়ে গেল অজি পেসারের।
আরও পড়ুন:
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা ভালো জায়গায় নেই অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে তাদের রান ৪ উইকেট হারিয়ে রান ১৬১। এখনও পিছিয়ে আছে ৬৭ রানে। স্টিভ স্মিথ ৪৪ রানে আউট হয়েছেন। এখনও ব্যাট করছেন ক্যামেরন গ্রিন (৪৩)। এই ইনিংসেও হাসান ২ উইকেট পেয়েছেন। তবে সবচেয়ে বেশি চর্চায় হেডের আউট। হাসানের বল মারতে গিয়ে ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। বাংলাদেশি প্লেয়াররা যখন সেলিব্রেশনে মেতে, তখন হেডের কোমর ঝুঁকে পড়েছে। মাঠ ছাড়ার আগে নিজেই মাটি থেকে বেল কুড়িয়ে নিয়ে স্টাম্পের মাথায় বসিয়ে দেন।
হেডের কাণ্ড দেখে অবাক অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, “এটা অবিশ্বাস্য! আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনও দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ যে বেলগুলো আবার বসিয়ে দেওয়া হয়েছে।” তারপর দেখা যায়, তাসকিন আহমেদের একটি বল ক্যামেরন গ্রিনের উইকেট লাগলেও বেল পড়েনি। যা দেখে অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি আবার বলেন, “হেড কি যাওয়ার সময় বেলে আঠা লাগিয়ে দিয়েছিল।” সব মিলিয়ে যথেষ্ট চাপে অস্ট্রেলিয়া।
“I’ve never seen that in all my cricketing career.”
Travis Head chopped on for a second time in this match, but his considerate move even caught Adam Gilchrist off guard. #AUSvBAN pic.twitter.com/LEKgbtbshq
— cricket.com.au (@cricketcomau) August 15, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?