Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Auqib Nabi

বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নির্বাচকদের! ভারতীয় দলে ডাকা হল আকিব নবিকে

আকিব নবি গত দুই মরশুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল বোলার। জম্মু ও কাশ্মীরের মতো একসময়ের পিছনের সারিতে পড়ে থাকা দল আজ যে রনজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, সেটার নেপথ্যে সবচেয়ে বড় অবদান ছিল নবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৭:০৬

options
link
বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নির্বাচকদের! ভারতীয় দলে ডাকা হল আকিব নবিকে zoom
আকিব নবি। ফাইল ছবি।

জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয়নি। তবে এবার টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিতে চলেছেন আকিব নবি। সূত্রের খবর, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলের রিজার্ভ হিসাবে কাশ্মীরের পেসারকে দলে ডেকে নিয়েছেন নির্বাচকরা। কোনও পেসার চোট পেলে তাঁকে মূল দলে যোগ দিতে বলা হবে।

আকিব নবি গত দুই মরশুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল বোলার। জম্মু ও কাশ্মীরের মতো একসময়ের পিছনের সারিতে পড়ে থাকা দল আজ যে রনজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, সেটার নেপথ্যে সবচেয়ে বড় অবদান ছিল নবির। গত মরশুমে ১২.৫৭ গড়ে ৬০ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার। অথচ, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দল বাছার সময় সেই নবিকেই সুযোগ দেওয়া হয়নি। বদলে সুযোগ দেওয়া হয় পঞ্জাবের পেসার গুর্নুর ব্রারকে। গত মরশুমে ২১.২৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন ওঠা শুরু করেছিল ৬০ উইকেটের মালিক নবিকে না নিয়ে ২৩ উইকেটের মালিক ব্রারকে কেন দলে নেওয়া হল? ঘরোয়া ক্রিকেটই যদি জাতীয় দলে সুযোগ মাপকাঠি হয়, তাহলে নবির মতো সফল ক্রিকেটার সুযোগ পাবেন না কেন? কেউ কেউ এটাও বলা শুরু করেছিলেন কাশ্মীর বাসী বলেই ব্রাত্য হতে হয়েছে নবিকে। যদিও আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে আগরকর দাবি করেছিলেন, “খেলাটা যেহেতু ভারতের মাটিতে তাই বেশি পেসার বেছে নেওয়ার সুযোগ ছিল না। তাই দলের কম্বিনেশনের কথা ভেবেই নবিকে নেওয়া যায়নি।” কিন্তু তাতেও বিতর্ক চাঁপা দেওয়া যায়নি।

সেই বিতর্কের মধ্যেই নবিকে জাতীয় দলের সঙ্গে নেট বোলার এবং ব্যাক আপ হিসাবে যোগ দিতে বলা হয়েছে। মঙ্গলবার থেকেই আফগানদের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি শুরু করছে ভারতীয় দল। সেই দলে নেট বোলার হিসাবে মোট ৭ জন বোলারকে ডাকা হয়েছে নেটবোলার হিসাবে। তাদের মধ্যে রয়েছেন নবিও। যদি কোনও পেয়ার চোট পান, তাহলে তাঁকে ১৫ জনের মূল দলে ঢুকিয়ে দেওয়া হবে। যদিও তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা কম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.