ভারত চ্যাম্পিয়ন হলেই তাঁর ‘গোঁসা’ হয়। কিছুতেই ট্রফি দিতে চান না পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। গতবছর পুরুষদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি দেননি তিনি। এমনকী স্টেডিয়াম থেকে ট্রফি নিয়ে কার্যত পালিয়ে যান। এবার মহিলাদের এশিয়া কাপেও একই কাণ্ড ঘটিয়েছেন নকভি। সূত্রের খবর, এই সমস্যা সমাধান করতে বিশেষ প্রস্তাবও দিয়েছিল ভারত। কিন্তু নকভিরা সমস্যা জিইয়ে রাখতেই আগ্রহী!
রবিবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচের শুরু থেকে গ্যালারিতে দেখা যায়নি নকভিকে। পাকিস্তান ফাইনালে উঠতে না পারায় তিনি হয়তো আসবেন না, এমনটাই মনে হয়েছিল। কিন্তু খেলার শেষ দিকে দেখা গেল, দেবজিৎ সাইকিয়া ও রাজীব শুক্লার ঠিক পিছনে বসে রয়েছেন তিনি। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, ভারত যে নকভির হাত থেকে ট্রফি নেবে না সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। এমনক নকভি নিজেও সেটা জানতেন। তিনি কোনও আপত্তি করেননি।
আরও পড়ুন:
প্রশ্ন উঠছে, সমস্ত বিষয়টা আগে থেকে জানা সত্ত্বেও ভারতীয় দলকে ট্রফি দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়নি কেন? বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “আমরা আবেদন করেছিলাম যেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট যেন ট্রফি তুলে দেন। কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি। তাই ট্রফি না নেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না। পহেলগাঁওয়ে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে আমরা প্রেজেন্টেশনেও অংশ নিইনি।” যদিও সাইকিয়া জানিয়েছেন, পুরুষ এবং মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়নের ট্রফি খুব দ্রুতই দেশে আসবে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই বারবার ক্রিকেটপ্রেমীরা পাক বয়কটের ডাক দিয়েছেন। কিন্তু ভারতীয় দল হ্যান্ডশেকটুকু বয়কট করেছে। কিন্তু তারপর বারংবার ভারতীয় দলকে যোগ্য সম্মান থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, তারপরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া হবে? মাথাচাড়া দিচ্ছে প্রশ্ন। ১৯৮৩র বিশ্বজয়ী পেসার মদন লালও প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে এখনও কেন খেলে চলেছে ভারত?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের
-
২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে ‘ফি’, কেন্দ্রের নির্দেশিকাকে ‘মার্কিন তোষণ’ তোপ রাহুলের
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়়লেন ৩ ইতালীয়! এয়ার ইন্ডিয়াকে শো কজ, জরুরি বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক
-
এবার যুদ্ধ হবে মহাকাশে! অন্তরীক্ষে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, নিশানায় কে?
-
টাকা লেনদেনের আঁতুরঘর! সুমিতকে সঙ্গে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়ি তল্লাশি পুলিশের