Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Arshdeep Singh

বর্ণবিদ্বেষী মন্তব্য করে সোশাল মিডিয়া থেকে সন্ন্যাস? ২০০ পোস্ট ডিলিট করলেন ‘রিলের রাজা’ অর্শদীপ

বিরাট কোহলির সঙ্গে একটি রিল করেছিলেন অর্শদীপ, যা প্রায় দেড় কোটি মানুষ দেখেছিলেন। সেই ভিডিওটিও মুছে ফেলেছেন তারকা পেসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৪৮

options
link
বর্ণবিদ্বেষী মন্তব্য করে সোশাল মিডিয়া থেকে সন্ন্যাস? ২০০ পোস্ট ডিলিট করলেন ‘রিলের রাজা’ অর্শদীপ zoom
অর্শদীপ সিং। ফাইল ছবি।
Advertisement

ভারতীয় দল হোক বা আইপিএল বা ঘরোয়া ক্রিকেট-অর্শদীপ সিং (Arshdeep Singh) থাকা মানেই সোশাল মিডিয়ায় রিলের বন্যা। মজার ছলে রিল বানিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন পাঞ্জাব দা পুত্তর। কিন্তু এবার সোশাল মিডিয়াটাই সাফ করে দিলেন তারকা পেসার। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুশোটি’রও বেশি পোস্ট ডিলিট করে দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম থেকে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় প্রবল বিতর্কে জড়িয়েছিলেন পাঞ্জাব কিংস পেসার। জাতীয় দলের সতীর্থ তথা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার তিলক বর্মাকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করেছেন বলে অভিযোগ ওঠে অর্শদীপের বিরুদ্ধে। নেটদুনিয়ায় তুমুল সমালোচনার শিকার হন তারকা পেসার। এমনকী প্রাক্তন ভারতীয় স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন বলে বসেন, অর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধ করা উচিত। কেটে নেওয়া উচিত তাঁর পারিশ্রমিক। উল্লেখ্য, এক সময়কার অন্যতম প্রতিভাবান হলেও দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার গড়ে ওঠেনি শিবরামকৃষ্ণনের। গায়ের রং নিয়ে হজম করতে হয়েছে কটাক্ষও।

Advertisement

এহেন পরিস্থিতিতে নিজের সোশাল মিডিয়া সাফাই অভিযানে নেমেছেন অর্শদীপ। চলতি আইপিএলের প্লেঅফের আগেই ছিটকে গিয়েছে তাঁর দল পাঞ্জাব। একটা সময় টানা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষচারের যোগ্যতা অর্জন করতে পারেননি শ্রেয়স আইয়াররা। তারপরেই নেটিজেনরা লক্ষ্য করেন, নিজের ইনস্টাগ্রাম থেকে প্রচুর পোস্ট মুছে ফেলেছেন অর্শদীপ। তার মধ্যে রয়েছে বিরাট কোহলির সঙ্গে তোলা একটি রিল, যা প্রায় দেড় কোটি মানুষ দেখেছিলেন।

উল্লেখ্য, চলতি আইপিএলে অর্শদীপের ভ্লগে দেখা যায়, ই-সিগারেট বা ভ্যাপ ব্যবহার করছেন যুজবেন্দ্র চাহাল। সেই নিয়ে বিতর্ক বাঁধতেই বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, সোশাল মিডিয়ায় ভ্লগ পোস্ট করা থেকে আপাতত বিরত থাকতে হবে অর্শদীপকে। তা সত্ত্বেও বেশ কিছু রিল পোস্ট করেন তিনি। সূত্রের খবর, এবার থেকে পাঞ্জাব কিংসের ক্রিকেটারদের স্রেফ দলের অফিশিয়াল সোশাল মিডিয়াতেই দেখা যাবে আইপিএল চলাকালীন। সম্ভবত সেকারণেই নিজের অধিকাংশ পোস্ট মুছেছেন অর্শদীপ। আপাতত তাঁর প্রোফাইলে স্রেফ বিজ্ঞাপনী পোস্টগুলিই রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.