মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হতেই তাঁর একের পর এক কীর্তি প্রকাশ্যে চলে আসছে। দুর্নীতি-তোলাবাজির অভিযোগ তো রয়েছেই, একই সঙ্গে সুজয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থায় দাদাগিরি দেখানোরও। অভিযোগ, জোর করে সিএবির গত বার্ষিক সাধারণ সভায় জেলার প্রতিনিধি হিসাবে হাজির হন তিনি। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়েই জেলা কোচিং কমিটির চেয়ারম্যানও হয়ে যান প্রাক্তন ওই তৃণমূল বিধায়ক।
সুজয় হাজরা গ্রেপ্তার হতেই সিএবি-তে তোলপাড় শুরু হয়েছে। কারণ সুজয় সরাসরি বঙ্গ ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত। তিনি সিএবির জেলা কোচিং কমিটির চেয়ারম্যান। যে কমিটিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারও। অসিতকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অন্য অভিযোগে। এবার সুজয়কেও গ্রেপ্তার করা হল। সিএবি-র একটি কমিটি থেকে দুজন গ্রেপ্তার হচ্ছে, তাও আবার দুর্নীতি-শ্লীলতাহানির মতো অভিযোগে, এমন লজ্জাজনক নজির সংস্থার ইতিহাসে নেই।
আরও পড়ুন:
সিএবির একাংশ মনে করিয়ে দিচ্ছে, সুজয় গত এজিএমে এসেছিলেন স্রেফ নিজের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে। নিয়ম হচ্ছে, প্রত্যেকটি জেলা সংস্থা থেকে প্রতিনিধি হিসাবে কে সিএবি-র বার্ষিক সাধারণ সভায় আসবেন, তা নির্ধারিত হয় সেই জেলা সংস্থার অভ্যন্তরীণ বৈঠকে। সাধারণত জেলা সংস্থার সচিবই সিএবি এজিএমে আসেন। কিন্তু গত এজিএমে একপ্রকার জোর করে প্রভাব খাটিয়ে মেদিনীপুর থেকে সচিব সঞ্জিত তরৈর বদলে সুজয় এজিএমে চলে আসেন। এমনকী কোনও রকম ক্রিকেটীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জেলা কোচিং কমিটির চেয়ারম্যান হয়ে যান। স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ সিএবিও।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড়সড় জালিয়াতি এবং কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছিল। পুলিশের তরফে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হয়। এরপরেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। আগামী দিনে ক্রিকেট সংস্থায় তাঁর কী কী কেলেঙ্কারি রয়েছে, সেগুলিকেও তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছেন কেউ কেউ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
-
বারবার আবেদনেও সাড়া দিচ্ছেন না তৃণমূল নেতারা! ভবন উদ্ধারে এবার আইনি পথের ভাবনা মালিকের
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’