Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Sachin Tendulkar

ক্রিকেটই প্রথম ভালোবাসা! বিয়ের পরদিনই বাইশ গজে শচীনপুত্র, আইপিএলকে পাখির চোখ অর্জুনের

সানিয়া চন্দোকের সঙ্গে নতুন জীবন শুরু হয়েছে অর্জুন তেণ্ডুলকরের। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় কোনও ঘাটতি নেই। প্রশ্ন নেই ফাঁকি দেওয়ারও। তাই বিয়ের পরদিনই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমে পড়লেন শচীনপুত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ০৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ০৯:৪৪

options
link
ক্রিকেটই প্রথম ভালোবাসা! বিয়ের পরদিনই বাইশ গজে শচীনপুত্র, আইপিএলকে পাখির চোখ অর্জুনের zoom
বিয়ের দিন অর্জুন তেণ্ডুলকর ও সানিয়া চন্দোক। ফাইল ছবি
Advertisement

একদিন আগে ধুমধাম করে বিয়ে হয়েছে। সানিয়া চন্দোকের সঙ্গে নতুন জীবন শুরু হয়েছে অর্জুন তেণ্ডুলকরের। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় কোনও ঘাটতি নেই। প্রশ্ন নেই ফাঁকি দেওয়ারও। তাই বিয়ের পরদিনই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমে পড়লেন শচীনপুত্র। এবার আইপিএলেও ‘নতুন জীবন’ শুরু করাতেই পাখির চোখ অর্জুনের।

গত বছরের আগস্টে বাগদান সারেন অর্জুন তেণ্ডুলকর। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেন শচীনপুত্র। বৃহস্পতিবার মুম্বইয়ে ছিল শচীন তেণ্ডুলকরের ছেলের বিয়ে। সেই উপলক্ষে বসেছিল চাঁদের হাট। তার পরদিনই বাইশ গজে নেমে পড়লেন অর্জুন। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে ব্লু দলের হয়ে মাঠে নামেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই ম্যাচে সাফল্য পাননি ২৬ বছর বয়সি ক্রিকেটার। ১৪ বলে মাত্র ৯ রান করে আউট হন। অন্যদিকে বল হাতে এক ওভারে দেন ২০ রান। উইকেট পাননি। তাঁর দলও ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। যদিও ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। অনেকে তুলনা টানছেন তাঁর বাবা শচীন তেণ্ডুলকরের সঙ্গেও। তবে শুধু বিয়ের পরদিন নয়। আগের দিনও তিনি ম্যাচ খেলতে নেমেছিলেন।

মনে করা হচ্ছে, এই টুর্নামেন্টকে আসলে আইপিএলের প্রস্তুতি হিসেবে দেখছেন অর্জুন। ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও সাফল্য পাননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার তাঁর নতুন অভিযান শুরু হচ্ছে লখনউ সুপার জায়ান্টসে। ৩০ লক্ষ টাকায় এবার অর্জুনকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। সেখানে নিজেকে প্রমাণ করতে মরিয়া শচীনপুত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.