সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অমিত মিশ্র। প্রায় দুই দশক জুড়ে বিস্তৃত তাঁর ক্রিকেট কেরিয়ার। তবে ২০১৭-তেই শেষ হয়ে যায় তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। অনেকে মনে করেন, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল অমিতের। কিন্তু তিনি নিজে কী মনে করেন?
সম্প্রতি একটি পডকাস্টে ভারতের প্রাক্তন স্পিনার বলেন, “লোকে বলে ধোনি না থাকলে আমার কেরিয়ার আরও ভালো হত। কিন্তু কে জানে, ও না থাকলে আমি হয়তো দলেই থাকতাম না। আমি মূলত ওর অধীনেই খেলেছি। বারবার কামব্যাক করেছি। অধিনায়ক হিসেবে ও রাজি হত বলেই তো দলে ফিরতে পেরেছি। তাই আমি বিষয়টাকে ইতিবাচক দিক থেকে দেখতে চাই।”
তথ্যও কিন্তু তাই বলছে। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ওয়ানডেতে খেলেছেন অমিত। অন্যদিকে টেস্ট কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সময়কালেই। পরে অবশ্য কোহলির নেতৃত্বেও খেলেন। তবে ধোনির অধিনায়কত্ব নিয়ে অমিতের সাফ বক্তব্য, “আমি সেই সমর্থনটা পেয়েছি। যখনই আমি প্রথম একাদশে থেকেছি, তখনই ধোনি এসে পরামর্শ দিত। সব সময় আমার সঙ্গে কথা বলত। আমার যে শেষ ওয়ানডে সিরিজ, সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল। একটা ম্যাচে আমি রান আটকানোর কথা ভাবছিলাম, উইকেটের চেষ্টা করছিলাম না। তখন ধোনি এসে বলে এটা আমার স্বাভাবিক বোলিং নয়। তারপর নিজের মতো বোলিং করেই আমি ৫ উইকেট তুলি। আমার মতে, ওটা আমার কেরিয়ারের সেরা বোলিং।”
উইকেট তুলতে না পারলে ম্যাচ জেতা যায় না। এটাই ছিল ধোনির দর্শন। আর সেটা যে ঠিক, তা বারবার প্রমাণও করেছেন। সেটাকেই ফের সমর্থন করলেন অমিত মিশ্র।
সর্বশেষ খবর
-
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম
-
এক-দু’বছরে হারিয়ে যাওয়ার আশঙ্কা! শচীনের প্রসঙ্গ টেনে বৈভবকে বড়সড় বার্তা বিসিসিআইয়ের
-
ফরাক্কায় মেরামতির মাঝেই ফের ধস! আজও বাতিল বহু ট্রেন, আকাশছোঁয়া বাসের টিকিটে মহা ভোগান্তি
-
‘গুরুত্বহীন’ ডার্বিকেও গুরুত্ব দিচ্ছে মোহনবাগান, উলটো ছবি ইস্টবেঙ্গলে, কোথায় কীভাবে কাটবেন টিকিট?
-
গর্ভে থাকতে মানত, দুধের সন্তানকে কাঁধের বাঁকে নিয়ে ২৮ কিমি হেঁটে চাকলার লোকনাথধামে বাবা