Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Alyssa Healy

কেরিয়ারের শেষ ম্যাচে নজির গড়ে দেড়শো, একা হিলির কাছে হেরে গেল ভারত

কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে রানে রাঙলেন অ্যালিসা হিলি। তাঁর দাপুটে ইনিংসের সুবাদে ৪০০-র বেশি রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে বিশেষ কিছু কর‍তে পারেননি স্মৃতি-হরমনপ্রীতরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:৪৪

options
link
কেরিয়ারের শেষ ম্যাচে নজির গড়ে দেড়শো, একা হিলির কাছে হেরে গেল ভারত zoom
সেঞ্চুরির পর হিলি। ছবি সংগৃহীত।
Advertisement

গত বছরের অক্টোবর। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এমন হারে বিধ্বস্ত অজি অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। এর কিছু দিন পর জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। নিজের শেষ ম্যাচে রানে রাঙলেন মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা। করলেন ৯৮ বলে ১৫৮ রান। অস্ট্রেলিয়াও পৌঁছে গেল ৭ উইকেটে ৪০৯ রানের পাহাড়প্রমাণ ইনিংসে। জবাবে ভারত ২২৪ রানের বেশি তুলতে পারেনি। 

হিলির পাশাপাশি বেথ মুনিও সেঞ্চুরি হাঁকালেন। তিনি করেন ৮৪ বলে ১০৬ রান। যদিও হিলির ইনিংসের কাছে তা ফিকে পড়ে গেল। রবিবার ব্যাট করতে নামার সময় অজি অধিনায়ককে ‘গার্ড অফ অনার’ দেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌররা। এর পর নিনজা স্টেডিয়ামের ২২ গজে দেখিয়ে দিলেন ক্রিকেটীয় জীবনের শেষ দিনেও আগের মতোই ক্ষুধার্ত রয়েছেন। উল্লেখ্য, দেশের হয়ে ৮টা বিশ্বকাপ জিতেছেন হিলি। ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ২০১৩ এবং ২০২২ সালে। তাছাড়া ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে টি-টোয়েন্টিতে বিশ্বজয় করেছেন।

Advertisement

১৫৮ রানের মারকাটারি ইনিংসের পর নজিরও গড়েছেন। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের ষষ্ঠ ব্যাটার হিসাবে তিনি উপহার দিলেন একাধিক দেড়শোর বেশি রান করা ইনিংস। এর আগে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস। জীবনের শেষ ম্য়াচে স্ত্রীকে এভাবে জ্বলে উঠতে দেখে কমেন্ট্রি বক্সে উচ্ছ্বাস স্বামী ক্লার্কের। তাঁর প্রতিক্রিয়া দ্রুত ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়ার তারকা পেসার তাঁর মুখের হাসি লুকোতে পারেননি।

যদিও শুরুতে এতটা বিধ্বংসী ছিলেন না হিলি। হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৪৯ বলে। এরপর অবশ্য গিয়ার বদল করেন তিনি। পরের ৫০ রান করেন মাত্র ৩০ বলে। অর্থাৎ ৭৯ বলে কেরিয়ারের ৮ নম্বর সেঞ্চুরি করেন হিলি। তাঁর ইনিংসটি সাজানো ২৭ চার এবং ২টি ছক্কা দিয়ে। হিলি এবং মুনির সেঞ্চুরি ছাড়া রান পেয়েছেন জর্জিয়া ভল। তিনি করেন ৬২ রান। সব মিলিয়ে অস্ট্রেলিয়া পৌঁছয় ৪০৯ রানে। মহিলাদের ওয়ানডেতে সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ৪৯১ রান তুলেছিল কিউয়িরা। প্রসঙ্গত, এক ইনিংসে ৪০০-র বেশি রান করার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ড (৪ বার), অস্ট্রেলিয়া (৩ বার), ভারত (১ বার)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৩৫ রান করেছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে, গত বছর দিল্লিতে ভারতের বিপক্ষে ৪১২ রান করেছিল অজি বাহিনী।

পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে বিশেষ কিছু করতে পারেনি ভারতীয় দল। ২২৪ রানে গুটিয়ে যায় হরমনপ্রীতরা। টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে ভারতকে ৩-০ হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.