Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Yuzvendra Chahal-Taniya Chatterjee

চাহালের মানহানির মামলার পরই পালটি! সুর নরম করে বঙ্গকন্যার প্রশ্ন, ‘কিউট বলা কি অপরাধ?’

'কিউট' বিতর্কের ভিডিও ভাইরাল হওয়ার পরই বঙ্গকন্যার বিরুদ্ধে মানহানির মামলা এনেছেন ভারতীয় ক্রিকেটার। তারপরই ইউ টার্ন নিলেন তানিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:২৪

options
link
চাহালের মানহানির মামলার পরই পালটি! সুর নরম করে বঙ্গকন্যার প্রশ্ন, ‘কিউট বলা কি অপরাধ?’ zoom
যুজবেন্দ্র চাহাল ও তানিয়া চট্টোপাধ্যায়। ফাইল ছবি

মানহানির মামলার পরই পালটি খেলেন তানিয়া চট্টোপাধ্যায় (Taniya Chatterjee)। ‘কিউট’ বিতর্কের ভিডিও ভাইরাল হওয়ার পর বঙ্গকন্যার বিরুদ্ধে মানহানির মামলা এনেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তারপরই ইউ টার্ন নিলেন তানিয়া। দিন কয়েক আগে রীতিমতো ঘটা করে চাহালের পাঠানো ‘কিউট’ মেসেজ দেখিয়েছেন। এখন তাঁর বক্তব্য, ‘কিউট’ বলা তো অপরাধ নয়। এটা তো আসলে প্রশংসা।

ঘটনার সূত্রপাত তানিয়াকে একটি ভাইরাল ভিডিও থেকে। সেখানে তিনি পাপারাজ্জিদের নিজের ইনস্টাগ্রামের ডিএম দেখান। যেখানে দেখা যায়, তাঁর দু’টি স্টোরির রিপ্লাই করেছেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তিনি লিখেছেন, ‘তুমি খুব মিষ্টি।’ ডিএমে যে তারিখ দেখা যাচ্ছে, তা বছর তিনেক আগের। অর্থাৎ ২০২৩ সালের। ওই সময় ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন চাহাল। ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চাহালের ‘চরিত্র’ নিয়ে ফের প্রশ্ন উঠতে থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার ‘কিউট’ বিতর্ক পৌঁছয় আদালতেও। তানিয়ার নামে মানহানির মামলা করেছেন চাহাল। যেভাবে তাঁর চরিত্রহানি হচ্ছে, কিংবা এক মহিলাকে ‘বিব্রত’ করেছেন বলে ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আর মানহানির মামলার পরই পালটি খেলেন তানিয়া। তিনি বলেন, “ওটা একেবারে একটা সাধারণ প্রশংসা। আমি শুধু সেটুকুই জানিয়েছি। কিন্তু ব্যাপারটা এমনভাবে ছড়িয়েছে, তাতে মনে হচ্ছে আমি কোনও অন্যায় করেছি। ‘কিউট’ শব্দে কী সমস্যা বুঝতে পারছি না।”

তাঁর সংযোজন, “প্রশংসা করে কীভাবে মানহানি হয়? তারকারা তো একে-অপরের প্রশংসা করে। অনেকেই আমাকে ‘হট’ বলে। আমি ওকে চিনিও না। মাত্র দু’টো ডিএম করেছে। তাতে ‘মিষ্টি’ লিখেছে। ব্যস এটুকুই।” তাঁর বক্তব্য, পরিস্থিতিকে বেশি ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে। তানিয়া প্রথমে বলেছিলেন, মানহানির মামলাটা আইনজীবীরা দেখছেন। এখন চাইছেন যাতে এটা নিয়ে খুব বেশি চর্চা না হয়। উল্লেখ্য, মূলত সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যই পরিচিত তানিয়া। ‘গন্দি বাত’ বা ‘ওয়াচম্যানে’র মতো প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে নিয়মিত বোল্ড অবতারে ধরা দেন। প্রায় ২.৩ মিলিয়ন ফলোয়ার আছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.