ঘরের মাঠেই বিদেশ সফর টিম ইন্ডিয়ার (Team India)! অবিশ্বাস্য মনে হলেও এবার সেরকম ঘটনাই ঘটতে চলেছে। সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। যার আয়োজক আফগানরাই। তবে ম্যাচগুলো হবে ভারতেই। সম্ভবত দিল্লিতে ম্যাচগুলো হবে। ফলে ভারতেই বিদেশ সফর ভারতের।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি। সেপ্টেম্বরের ১৩, ১৬ ও ১৯ তারিখ ম্যাচগুলো হওয়ার কথা। এর মধ্যে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে জুনে ভারতে আসছে আফগানিস্তান। সেটার আয়োজক বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের বিষয়টি আলাদা। ওই মাসের শেষ সপ্তাহ থেকে এশিয়ান গেমস। আফগান সিরিজকে তার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুন:
আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। এবার ভারতে ফিরছে আফগানিস্তান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘বিসিসিআই ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খুব ভালো। বিসিসিআই ভারতীয় দলকে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়েতে ম্যাচ খেলতে পাঠিয়ে তাদের সাহায্য করছে। আসন্ন সিরিজটির জন্য ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে আফগান বোর্ড ও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিসিসিআই মধ্যস্থতার কাজ করছে।” সম্ভবত অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। সেই অনুযায়ী দিল্লি প্রিমিয়ার লিগের সূচিও বদলানো হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সত্যিই ফাউল ছিল? ভিনির বাতিল গোল নিয়ে বিতর্ক, প্রশ্নে ফিফা ও VAR
-
তারাতলা কাণ্ডে কয়েক ঘণ্টাতেই অ্যাকশন! গভীর রাতে গ্রেপ্তার গুদামের মালিক, ধৃত বেড়ে পাঁচ
-
নিট কেলেঙ্কারির পরও ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে করমর্দন মাধবনের, তুমুল কটাক্ষ ‘পদ্মশ্রী’ অভিনেতাকে
-
স্বপ্নভঙ্গ দুই এশীয় শক্তির! প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস মেক্সিকোরও
-
তামান্না খুনে ভিন রাজ্য থেকেও গ্রেপ্তার, ধৃত বেড়ে ১৬, ‘অপরাধীদের প্রশ্রয় নয়,’ বার্তা শুভেন্দুর