Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
India Cricket Team

ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নতুন টি-টোয়েন্টি সিরিজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৮:৪৩

options
link
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া zoom
ফাইল ছবি
Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নতুন টি-টোয়েন্টি সিরিজ। সেটা ঘরের মাঠে। তবে ‘বিদেশ সফর।’ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমস। তার আগে ‘প্রস্তুতি’ হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত (India Cricket Team)। দিল্লিতে খেলা হলেও সেটা ভারতের ‘হোম সিরিজ’ নয়। বরং নিজেদের দেশের মাটিতেই ‘বিদেশ সফরে’ যাবেন শ্রেয়স আইয়াররা।

সেপ্টেম্বরের ১৩, ১৬ ও ১৯ তারিখ ম্যাচগুলো হওয়ার কথা। চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে এসেছিল আফগানিস্তান। সেটার আয়োজক ছিল বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের সিরিজের বিষয়টি আলাদা। আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। এবার ভারতে ফিরছে আফগানিস্তান।

Advertisement

এই সিরিজ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস বলেন, “আমরা আফগান ক্রিকেটের উন্নতি ও ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে দায়বদ্ধ। তারই অংশ এই দ্বিপাক্ষিক সিরিজ। তাতে ভালো মানের দলের বিরুদ্ধে খেলা যায়। অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এই সিরিজের ফলে দু’দেশের ক্রিকেট সম্পর্ক ভালো হবে। আমরা আফগানিস্তান ক্রিকেটকে সমর্থন করে যাব। তাদেরকে এদেশে স্বাগত জানাই।”

বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “এই সিরিজ আয়োজনে আফগানিস্তান বোর্ডকে সমর্থন করতে পেরে আমরাও আনন্দিত। গত কয়েক বছরে দু’দেশের মধ্যে অনেক ভালো ম্যাচ হয়েছে। ওদের কয়েকজন ভালো প্লেয়ার আছে। আফগান প্লেয়াররা ভারতে যথেষ্ট জনপ্রিয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.