সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে আফগানি ঝড় উঠল। আফগান ব্যাটার উসমান গনির তাণ্ডবে পেশাদার ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি হল। এক ওভারে ৪৫ রান করে তিনি কায়েম করেছেন নয়া এক নজির। এমন কীর্তি আগে কখনও দেখা যায়নি।
ম্যাচটি ছিল ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টের। লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল গিল্ডফোর্ড। লন্ডনের হয়ে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির ওভারে রুদ্র মূর্তি ধারণ করেন গনি। তিনি এক ওভারে করেন ৪৫ রান।
কীভাবে এক ওভারে এতগুলো রান তোলা সম্ভব হল? এর্নির ওই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩ চার হাঁকিয়ে ৪২ রান তোলেন উসমান। ওভারের পরিসংখ্যানটি ছিল ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪। অর্থাৎ এই হিসেবে মোট ৪৫ রান ওঠে এর্নির ওভারে। এর আগে এক ওভারে এত রান কখনও ওঠেনি। পেশাদার ক্রিকেটে এর্নির ওভারই সবচেয়ে ব্যয়বহুল হয়ে রইল।
৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন উসমান। ১৭টি ছয় এবং ১১টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ৩৫৫.৮১। উসমানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমানরা।
সর্বশেষ খবর
-
আমেরিকার পর এবার ব্রিটেনের রোষে ভারতীয় নাবিকরা! বিলেতে গ্রেপ্তার জাহাজের ক্যাপ্টেন
-
প্রদেশ সভাপতি দীপা দাশমুন্সি! ‘চরম ষড়যন্ত্র…’ ভুয়ো খবর নিয়ে তোপ কং নেত্রীর
-
বৃষ্টিভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ময়নাগুড়িতে, বাস-ট্রেলারের সংঘর্ষে বাড়ছে মৃতের সংখ্যা
-
নদীতে নেমে ভেসে যায় ভাই, বাঁচাতে গিয়ে মৃত্যু দিদিরও! স্ত্রীর পর এবার দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ যুবক
-
ব্রজ আঁটুনিতে শুরু নিট পরীক্ষা, তবে থাকছেই ফস্কা গেরোর শঙ্কা! কী বলছেন সুকান্ত?