লখনউ: অস্ট্রেলিয়া সফর দরজায় কড়া নাড়ছে বলতে গেলে। যে সফরে তৃতীয় ওপেনার প্রয়োজন পড়বে ভারতের। সে প্রেক্ষিত থেকে দেখলে, চলতি ইরানি ট্রফি বাংলার অভিমন্যু ঈশ্বরণের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সুযোগকে দারুণ ভাবে কাজেও লাগালেন অভিমন্যু। মুম্বইয়ের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের হয়ে দেড়শো রানের ইনিংস খেলে।
বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ২১২ বলে অপরাজিত ১৫১ রান করে যান অভিমন্যু। মারেন বারোটা বাউন্ডারির সঙ্গে একটা ছয়। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে বেশ বড়সড় স্কোয়াড পাঠানোর কথাই ভাবছে ভারত। দুই নিয়মিত ওপেনার রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল থাকলেও রিজার্ভ ওপেনার নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। সেই একটা স্লটে তিন জনের মধ্যে লড়াই চলছিল। অভিম্যনু ঈশ্বরণ. রুতুরাজ গায়কোয়াড়। এবং সাই সুদর্শন। সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেলেন অভিমন্যু। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর তিনটে সেঞ্চুরি করে গেলেন তিনি। অভিমন্যুর প্রতিদ্বন্দ্বী যাঁরা, সেই রুতুরাজ ব্যর্থ (৯)। বেশি দূর এগোতে পারেননি সাই সুদর্শনও (৩২)। মূলত অভিম্যনুর ইনিংসের উপরই ভর করে তৃতীয় দিনের শেষে ২৮৯-৪। প্রথম ইনিংসে মুম্বইয়ের তোলা বিশাল ৫৩৭ রানের জবাবে।
সর্বশেষ খবর
-
নাবালিকাকে ধর্ষণের পর মাথা কেটে খুন, ১৯ দিনের মাথায় দোষী দম্পতিকে ফাঁসির নির্দেশ আদালতের
-
‘স্বপ্ন দেখা বন্ধ করুন’, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ
-
মুম্বইয়ে ভিড়ে ঠাসা কনসার্টে মৃত্যু যুবকের, হাসপাতালে বান্ধবী, মদ্যপানের পর এনার্জি ড্রিঙ্কসে বিপত্তি?
-
মোদি চান যুবসমাজ রিল বানাক আর পকোড়া ভাজুক! সিবিএসই পরীক্ষা নিয়ে তোপ রাহুলের
-
‘ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা’, তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর