শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর চোট চিন্তায় রেখেছিল ভারতীয় দলকে। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। যাবতীয় সংশয় দূর করে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কেএল রাহুল। এবার আলোচনায় তাঁর সঙ্গে তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে যশস্বী জয়সওয়ালের রান আউট। টেস্ট ক্রিকেটে এমন আউট অনেক সময়েই ‘ঘাতকে’র ভূমিকায় থাকে। তাই বিরক্ত প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা এবং আকাশ চোপড়া। দু’জনেই এই রান আউটের জন্য দায়ী করেছেন রাহুলকে।
এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে পূজারা বলেন, “এমন আউট সত্যিই দুর্ভাগ্যজনক। পরিষ্কার ভুল বোঝাবুঝি হয়েছে। যশস্বী যখন মাটিতে পড়ে যায়, তখনই রাহুলের উচিত ছিল সঙ্গে সঙ্গে ক্রিজে ফিরে যাওয়া। কোনও মতেই শর্ট রান নেওয়া উচিত হয়নি। টেস্টে যদি একটা রান নাও পায়, তাতে কিছু এসে যাবে না। এখানে উইকেটের জন্য মূল্য চোকাতে হতে পারে। তাই যশস্বীর জন্য ব্যাপারটা কিছুটা তো দুর্ভাগ্যজনক ছিলই।”
আরও পড়ুন:
The one blip in an otherwise smooth session for India!
Yashasvi Jaiswal was run out after a mix-up with KL Rahul 🥲#SLvINDpic.twitter.com/ZJIc0zjh3U
— Cricbuzz (@cricbuzz) August 15, 2026
পূজারার সুরেই সুর মিলিয়েছেন আকাশ। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “৩০তম টেস্ট ৩০ নম্বর মাঠে খেলতে নেমেছিল যশস্বী। ও এই ম্যাচে ৩২ রান করে আউট হয়ে যায়। আমার মনে হয়েছিল, এটা রাহুলেরই দোষ। কারণ বোলারের সঙ্গে সংঘর্ষে যশস্বী পড়ে গিয়েছিল। তাই ও উঠে দাঁড়ালেও কখনওই সময়ের মধ্যে ব্যাটিং এন্ডে পৌঁছতে পারত না।”
রাহুলকে কেন দোষ দিয়েছেন, সেই কারণও ব্যাখ্যা করেছেন আকাশ। তাঁর মন্তব্য, “রাহুল ততক্ষণে নিজের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। বলের দিকে তাকিয়ে ছিল বলে সতীর্থকে দেখেইনি। টেস্টে রান আউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। যোগাযোগই ছিল না দু’জনের মধ্যে।” উল্লেখ্য, প্রথম দিন ৭৭ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হলেও এদিন নামেন রাহুল। যদিও দ্বিতীয় দিন অবশ্য ছন্দে পাওয়া যায়নি তাঁকে। গতকালের স্কোরের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে সাজঘরে ফিরতে হয় রাহুলকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ