Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Farhan Akhtar

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’, নতুন ছবি নিয়ে বড় আপডেট দিলেন ফারহান আখতার

কে কে থাকছেন এই ছবিতে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৪, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৪, ১৫:৪৭

options
link
আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’, নতুন ছবি নিয়ে বড় আপডেট দিলেন ফারহান আখতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল ক্যাটরিনা, আলিয়া, প্রিয়াঙ্কাদের নিয়ে ‘জি লে জারা’ তৈরি করবেন ফারহান। কিন্তু নানা ঝামেলায় সে ছবি আপাতত তৈরি হচ্ছে না। ঠিক এরই মাঝে নতুন ছবি নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক ফারহান আখতার। খুব শীঘ্রই নাকি ‘জিন্দেগি না মিলেগি দুবারা ২’ ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি!

সম্প্রতি ফের সিনেমা হলে মুক্তি পেয়েছে ফারহান আখতারের ‘লক্ষ্য’। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ফের মুক্তি পাচ্ছে। লক্ষ্য ছবির পুনরায় রিলিজের প্রচারেই নতুন ছবির কথা বলেন ফারহান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফারহান জানালেন, ”লক্ষ্য ছবির মধ্যে দিয়ে হৃতিকের সঙ্গে আমার এক দারুণ বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্ব থেকেই জন্ম নেয় জিন্দেগি না মিলেগি দোবারা। আমরা সেই বন্ধুত্বকে আবার ফেরাতে চাই। তাই ইতিমধ্য়েই জিন্দেগি না মিলেগি দোবারা ২ নিয়ে আসব। আলোচনা চলছে। গল্প খোঁজা হচ্ছে। তবে নতুন কাস্টের সঙ্গেই এই ছবি তৈরি করতে হবে। সেরকমই প্ল্যান রয়েছে। ”

[আরও পড়ুন: নতুন গোয়েন্দারূপে আবির্ভাবের আগে আত্মবিশ্বাসী জীতু কামাল, ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ নিয়ে কী বললেন?]

প্রায় দুবছর আগে ‘জি লে জারা’ ছবির ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন ফারহান আখতার। এক ছবিতেই প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটদের সই করিয়ে রীতিমতো অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন তিনি। যেখানে এই তিন নায়িকাকে একফ্রেমে আনতে কালঘাম ছুটিয়েছেন বহু পরিচালক সেখানে, ফারহানের এক কথাতেই রাজি তিনকন্যা! শোনা গিয়েছিল, ‘জিন্দেগি না মিলেগি দুবারা’ ছবির ঢঙেই নাকি তিন নায়িকাকে নিয়ে রোড ট্রিপের গল্প বলবেন ফারহান। তবে সময় এগোতেই কাহানিতে টুইস্ট। দুম করেই ছবি ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা নাকি স্পষ্টই ফারহানকে জানিয়ে দিয়েছিলেন আমেরিকা থেকে উড়ে এসে ছবি শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, কারণ মেয়ে মালতীর দেখাভাল করতে হবে। তার পর শোনা গিয়েছিল আবার নাকি এই ছবির প্ল্যান করছেন ফারহান। তবে আপাতত, ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্ল্য়ানিংয়েই ব্য়স্ত ফারহান।

[আরও পড়ুন: ‘যাদবপুরের স্বপ্নদীপকে মনে করাবে এই সিরিজ’, ‘বিজয়া’ নিয়ে অকপট স্বস্তিকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.