Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Zeenat Aman

নিজের হিন্দু নাম প্রকাশ্যে আনলেন জিনাত আমন! ৭৫ বছর পর কেন গোপনীয়তা ভঙ্গ?

বাবা মুসলিম আর মা হিন্দু, তাই জিনাতের নামেও রয়েছে মিশ্র ধর্মীয় প্রভাব। হিন্দুরীতি মেনে মেয়ের কী নাম রেখেছিলেন অভিনেত্রীর মা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৬:৩৮

options
link
নিজের হিন্দু নাম প্রকাশ্যে আনলেন জিনাত আমন! ৭৫ বছর পর কেন গোপনীয়তা ভঙ্গ? zoom
জনাত আমনের হিন্দু নাম কি জানেন?
Advertisement

সাত ও আটের দশকে বলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের সনাতনী ভাবমূর্তিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’ এর মতো আইকনিক চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সফল ও সাহসী অভিনেত্রী হিসেবে নজির গড়েছিলেন। তিনি আর কেউ নন, কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন। বড়পর্দায় স্বল্পবসনা জিনাতের শরীরী হিল্লোলে নেশা লাগত দর্শক মনে, তা বললে অত্যুক্তি হবে না। ৭৫ বছরেও তাঁর জীবনের খুটিনাটি জানতে আগ্রহী অনুগামীরা।

আসলে জিনাতের মতো সাহসী অভিনেত্রীর ব্যক্তিগতজীবন কিন্তু, মোটেই খুব একটা মসৃণ ছিল না। বাবা-মায়ের দাম্পত্য কলহ, বিচ্ছেদ দেখেই কেটেছে মেয়েবেলা। মাত্র পাঁচ বছর বয়স থেকেই মায়ের সঙ্গে থাকতেন জিনাত। বাবা ইসলাম ধর্মাবলোম্বী হলেও মা ছিলেন হিন্দু। মায়ের কাছেই যেহেতু বেড়ে ওঠা তাই হিন্দু নামেই মেয়ের নামকরণ করেছিলেন জিনাতের না।

Advertisement

জিনাতের সৎবাবা ছিলেন জার্মানি। তাই একক ধর্মের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তাঁর মতে, সব ধর্মই ভালো শিক্ষা দেয়। মানবতা, দয়া, শান্তি, সমতা এবং মানুষ ও প্রাণীর প্রতি ভালোবাসাই তাঁর কাছে প্রকৃত ধর্ম।

অমিতাভ বচ্চন,ধর্মেন্দ্র, ঋষি কপূরের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জিনাত আমন। জন্মের সময়ে তাঁর নাম ছিল জিনত আমনুল্লাহ খান। কিন্তু, জানেন কি এটা ছাড়াও জিনাতের আরও একটি নাম আছে। সেই নামটি অনেকের কাছে অজানা হলেও, জিনাতের মনের খুব কাছের। কারণ নামটি রেখেছিলেন তাঁর মা। বাবা মুসলিম আর মা হিন্দু, তাই জিনাতের নামেও রয়েছে মিশ্র ধর্মীয় প্রভাব। ২০২৬ সাল পর্যন্ত জিনাতের কেরিয়ারের ব্যাপ্তিকাল প্রায় ৫৬ বছর, এতদিনে ফাঁস হল জিনাতের জীবনের সিক্রেট।

সম্প্রতি এক সর্বভারতীয় সাক্ষাৎকারে সেই গল্প শোনালেন বর্ষীয়ান অভিনেত্রী। জিনাতের মা নাম রেখেছিলেন ললিতেশ্বরী। বাবার তরফে নাম রাখা হয়েছিল জিনাত আমন। মুঘল-ই-আজম’, ‘পাকিজা’-এর মতো ক্লাসিক ছবির সঙ্গে যুক্ত ছিলেন জিনাতের বাবা আমানুল্লা খান। আর মা ছিলেন ধর্মাপ্রাণ মহিলা, প্রতিদিন তিন চার ঘণ্টা পূজাঅর্চনা করতেন। কিন্তু, জিনাত কোনওদিনই আধ্যাত্মিক বা ধর্মীয় বলে নিজেকে দাবি করেন না। 

জিনাত আমন

‘পড়াশোনা করেছেন ক্যাথলিক স্কুলে, বিদেশেই বড় হয়েছেন। সৎবাবা ছিলেন জার্মানি। তাই একক ধর্মের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তাঁর মতে, সব ধর্মই ভালো শিক্ষা দেয়। মানবতা, দয়া, শান্তি, সমতা এবং মানুষ ও প্রাণীর প্রতি ভালোবাসাই তাঁর কাছে প্রকৃত ধর্ম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.