ধর্ম নিয়ে কখনও কোনও ছুৎমার্গ রাখেননি বলিউডের ভাইজান সলমন খান। ছবির মাধ্যমেই হোক বা বা বাড়িতে ঘটা করে গণেশ পুজো, নিজের কাজের মাধ্যমেই প্রত্যেক ধর্মের প্রতি সম্মান জানানোর মতো বিষয় বারবার বুঝিয়ে দিয়েছেন সলমন। সাম্প্রতিককালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শততম বর্ষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত দু’দিনের আলোচনা সভায় তাঁর উপস্থিতি নানা গুঞ্জন সৃষ্টি করেছিল। অনেকেই সলমনের আরএসএস সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এবার সেই নিয়েই মুখ খুললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ভাইজানের হয়ে কী বললেন তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শিণ্ডে বলেন, “সলমন খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কোনও অনুষ্ঠানে যোগ দিন বা না দিন এমন প্রশ্ন উঠবে কেন? এটা ভীষণভাবে অনভিপ্রেত একটা ঘটনা। সলমন একজন ভারতীয়। তাঁর বাড়িতে গণেশ মূর্তি রয়েছে। তিনি পুজোও করেন। প্রত্যেক ধর্মের প্রতি তাঁর ভীষণ সম্মান রয়েছে। তিনি এবং তাঁর পরিবার আমাদের সংস্কৃতিকে সম্মান করেন। তাই তাঁর এই অনুষ্ঠানে যোগদান নিয়ে প্রশ্ন উঠবে কেন?”
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শিণ্ডে বলেন, “সলমন খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কোনও অনুষ্ঠানে যোগ দিন বা না দিন এমন প্রশ্ন উঠবে কেন? এটা ভীষণভাবে অনভিপ্রেত একটা ঘটনা।
আরও পড়ুন:
উল্লেখ্য, শনিবার ওই অনুষ্ঠানে সলমন ছাড়াও উপস্থিত ছিলেন হেমা মালিনী, রণবীর কাপুরকেও ওই অনুষ্ঠানে দেখা যায়। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তার মাঝে আরএসএসের অনুষ্ঠানস্থলে পৌঁছন সলমন। তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত প্রায় সকলেই। সংঘ প্রধান মোহন ভাগবতও যথেষ্ট খুশি হন। তিনি বলেন, “কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন অনুকরণ করেন। কিন্তু কেন তারা তা করে? কলেজ পড়ুয়ারা সাফ জানান,সলমন করেন বলেই তাঁরাও এই ফ্যাশন অনুকরণ করেন। এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকেও ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত করা।”
সর্বশেষ খবর
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
-
সমাপ্ত লখনউয়ের ২৭ কোটির অধ্যায়! ব্যর্থতা নিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ, গচ্চা দিতে হবে কত টাকা?
-
বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?